২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ মার্চ থেকে প্রেসিডেন্টস কাপের প্রস্তুতি শুরু করবে আবাহনী

প্রেসিডেন্টস কাপের তোড়জোড় শুরু করেছে আবাহনী। ১০ মার্চ থেকে শুরু হবে তাদের অনুশীলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 01:01 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রেসিডেন্টস কাপের তোড়জোড় শুরু করেছে আবাহনী। ১০ মার্চ থেকে শুরু হবে তাদের অনুশীলন। বি. লিগ জয়ী আবাহনী ভরসা করছে নিজেদের খেলোয়াড়দের ওপর। বিজয় দিবস ফুটবলে খেলা দুই অতিথি ফুটবলার রবিন ও সানিকে আবাহনী নিজেদের করেই নিয়েছে অনেকটা। এটা তাদের নতুন মৌসুমের স্থায়ী ঠিকানা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু জানিয়েছেন, "আমাদের যেসব ফুটবলার আছে তাদেরই নিয়ে যাবো। তবে কয়েকদিনের মধ্যে দুজন বিদেশী ফুটবলার আসবে। গতবার খেলে যাওয়া ঘানার ইব্রাহিম আসবে আরেকজনকে সঙ্গে নিয়ে।" দ্বিতীয় বিদেশী সম্পর্কে এখনও তিনি বিশেষ কিছু জানেন না। তাদের নিয়ে নেপালে খেলতে যাওয়ার আগ পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যাবে আবাহনী। প্রেসিডেন্টস কাপের বাছাই পর্বে আবাহনীর খেলা শুরু হবে ২০ এপ্রিল থেকে। ওই দিন কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে তারা স্বাগতিক নেপাল পুলিশ দলের মুখোমুখি হবে। ২৪ তারিখ খেলবে পাকিস্তান ওয়াপদার সঙ্গে। মাঝে ২২ এপ্রিলের প্রতিপক্ষ রেগার তাদাজকে নিয়েই ভয়। তাজিকিস্তান লিগের এই চ্যাম্পিয়ন দলই প্রথম প্রেসিডেন্টস কাপের শিরোপা জিতেছিল। তাই বাছ্ইা পর্ব উতরে আবাহনীর চূড়ান্ত পর্ব ওঠা বেশ কঠিনই হয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯০০ঘ.