ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বৃহস্পতিবার কেএফসি-পিজা হাট মিনি হ্যান্ডবলের বালিকা বিভাগের খেলা শুরু হবে। ১২ স্কুল দল চারটি গ্র"পে ভাগ হয়ে খেলবে এই প্রতিযোগিতায়।
এ উপলক্ষে বুধবার হ্যান্ডবল ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ বলেছেন, "আগে বেক্সিফেব্রিক্স এই টুর্নামেন্ট স্পন্সর করতো। এবার কেএফসি-পিজা হাট এগিয়ে এসেছে। এজন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ।" চারটি গ্র"পের চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে খেলার পর আগামী ৮ মার্চ হবে মিনি হ্যান্ডবলের ফাইনাল। খেলাগুলো হবে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে।
এছাড়াও সংবাদ সম্মেলনে উঠে এসেছে হ্যান্ডবলের এস এ গেমসে অন্তর্ভূক্তির বিষয়টি। ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর বলেছেন, "অনেক চেষ্টা-চরিত্রের ফলে হ্যান্ডবল আজ এ জায়গায় এসেছে। এস এ গেমসে হ্যান্ডবল যোগ হওয়ায় আমরা খুব আনন্দিত। প্রস্তুতির জন্য অমরা অলিম্পিকের কাছে বাজেট পাঠিয়ে দিয়েছি। তারা টাকা-পয়সা না দিলেও আমরা নিজেরা চেষ্টা করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২০০ঘ.
bdnews24