ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- গ্র"পের শেষ ম্যাচে মোহনবাগানের কাছে ৩-১ গোলে হেরে গিয়ে ১১৩-তম আইএফএ শিল্ড থেকে বিদায় নিয়েছে ঢাকা মোহামেডান।
এর আগে গ্র"পের দুটো ম্যাচে তারা গোলশূন্য ড্র করেছে চার্চিল ব্রাদার্স ও কলকাতা মোহামেডানের সঙ্গে। তাই সোমবারের ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না। সেই জায়গায় মোহানবাগানের কাছে হেরে যাওয়ায় শেষ হয়ে গেছে ঢাকা মোহামেডানের আইএফএ শিল্ড অভিযান।
সোমবার বারাসাত স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে অবশ্য প্রথমে গোল করে ঢাকা মোহামেডানই এগিয়ে গিয়েছিল। ৪২ মিনিটে গোলটি করেছেন এনামুল হক শরীফ। কিন্তু স্থায়ীত্ব মাত্র দু'মিনিট, ৪৪ মিনিটে মোহনবাগানের বাইচুং ভুটিয়া গোল করে সমতা আনেন ম্যাচে। তারপর প্রথমার্ধের ইনজুরি টাইমে এই ভারতীয় তারকার দ্বিতীয় গোলে এগিয়ে যায় কলকাতার দলটি। ৮৩ মিনিটে ইশতিয়াক আহমেদের করা তৃতীয় গোলে মোহনবাহগানের জয় নিশ্চিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২৫ঘ.
bdnews24