২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার্চিল ব্রাদার্সের সঙ্গে ড্র করেছে ঢাকা মোহামেডান

এখনো গোলের দেখা পায়নি মোহামেডান। শনিবারও তারা গোলশূন্য ড্র করেছে চার্চিল ব্রাদার্সের সঙ্গে। এতে করে দুই ম্যাচে তাদের সংগ্রহ ২ পয়েন্ট। এর আগে আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচেও ঢাকা মোহামেডান গোলশুন্য ড্র করেছিল কলকাতা মোহামেডানের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 01:58 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এখনো গোলের দেখা পায়নি মোহামেডান। শনিবারও তারা গোলশূন্য ড্র করেছে চার্চিল ব্রাদার্সের সঙ্গে। এতে করে দুই ম্যাচে তাদের সংগ্রহ ২ পয়েন্ট। এর আগে আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচেও ঢাকা মোহামেডান গোলশুন্য ড্র করেছিল কলকাতা মোহামেডানের সঙ্গে। শনিবার হাওড়া স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচ শেষে মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক জানিয়েছেন, "প্রথম ম্যচের তুলনায় এ ম্যাচে আমরা ভাল খেলেছি। গোলের সুযোগও পেয়েছি।" গোলের সুযোগ কাজে লাগাতে না পারলেও আই লিগের রানার্স আপ চার্চিল ব্রাদার্সের সঙ্গে ড্র করাটাকে কৃতিত্ব হিসেবেই দেখছে মোহামেডান। কারণ এই প্রতিপক্ষের কাছেই হেরেছে মোহনবাগান। আগামী সোমবার মোহনবাগানের সঙ্গে গ্র"পের শেষ ম্যাচ খেলবে ঢাকা মোহামেডান। ওই ম্যাচ না জিতলে সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে যাবে সাদাকালোদের। কারণ দু'ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া চার্চিল ব্রাদার্সের সেমিতে ওঠা প্রায় নিশ্চিত। তাই এখন লড়াইটা হবে গ্র"পের বাকি তিন দল দুই বাংলার দুই মোহামেডান ও মোহনবাগানের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৯৫০ঘ.