ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রেসবক্স ভেঙ্গে পড়ার ঘটনায় শাস্তি হয়নি কারো। শাস্তি হিসেবে শহীদুল্লাহ অ্যান্ড নিউ অ্যাসোসিয়েটসকে নিজের খরচে তৈরি করে দিতে হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্স। শিগগির এর নির্মাণ কাজ শুরু হবে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুর রহমান জানিয়েছেন, "কাউকে শাস্তি দেওয়া হয়নি। কাউকে শাস্তি দিলে কয়েকমাস জেল খাটতো আর কী! তার চেয়ে ঠিকাদারের খরচে নতুন করে তৈরি করিয়ে নেওয়াটাই তো একধরনের শাস্তি।"
গত ৮ অক্টোবর প্রচন্ড বৃষ্টির রাতে ভেঙ্গে পড়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেসবক্স। তারপর একদিনের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট হয়ে গেলেও পূর্নাঙ্গ রিপোর্ট তৈরি করতে দেড় মাসেরও বেশি সময় লেগে গেছে। দেরির কারণ বুয়েট ও এমআইএসটি (মিলিটারি ইনিস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি) থেকে ল্যাবরেটরি রিপোর্ট বিলম্বে আসা। সেখানে নির্মান সামগ্রীগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। অবশেষে ২ ডিসেম্বর তদন্ত রিপোর্ট ক্রীড়া পরিষদ চেয়ারম্যান জেনারেল মইন উ আহমেদের কাছে জমা দেওয়া হয়। গত ১১ অক্টোবর ওই ভেঙ্গেপড়া প্রেসবক্স দেখে সেনাপ্রধান দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্র"তি দিয়েছিলেন।
রিপোর্ট দুটোতে কী কী ত্র"টির কথা উল্লেখ করা হয়েছে তা জানাতে না চাইলেও পরিষদ পরিচালক আব্দুর রহমান বলেছেন, "চেয়ারম্যান মহোদয় রিপোর্ট দেখেছেন এবং নতুন করে প্রেসবক্স তৈরির জন্য নির্দেশ দিয়েছেন ঠিকাদারকে। তবে শহীদ্ল্লুাহ সাহেব (প্রেসবক্সের নকশা প্রণেতা এবং নির্মাতা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ওই সময় চিঠি দিয়েই নিজেদের ভুলের কথা স্বীকার নিয়েছেন। ভুলটা হচ্ছে পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা না রাখা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৮৫৫ঘ.
bdnews24