২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনেও শ্যুটিং-অ্যাথলেটিকসে বাংলাদেশের আধিপত্য

ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসের দ্বিতীয় দিনেও শ্যুটিং ও অ্যাথলেটিকসে দুর্দান্ত কেটেছে স্বাগতিকদের। দ্বিতীয় দিনে শ্যুটিংয়ের চারটি ইভেন্টেই সোনা জিতে নিজেদের আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশের শ্যুটাররা। পাশাপাশি অ্যাথলেটিকসের ৬টি ইভেন্টের ৪টিতে স্বাগতিকদের সোনা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে গেমস অ্যাথলেটিকস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসের দ্বিতীয় দিনেও শ্যুটিং ও অ্যাথলেটিকসে দুর্দান্ত কেটেছে স্বাগতিকদের। দ্বিতীয় দিনে শ্যুটিংয়ের চারটি ইভেন্টেই সোনা জিতে নিজেদের আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশের শ্যুটাররা। পাশাপাশি অ্যাথলেটিকসের ৬টি ইভেন্টের ৪টিতে স্বাগতিকদের সোনা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে গেমস অ্যাথলেটিকস। রোববার ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে ৬৮৫.৬ স্কোর করে সোনা জিতেছেন বাংলাদেশের গুনধর সিং। এই ইভেন্টে দলীয় বিভাগের সোনাও বাংলাদেশের, স্কোর ১৭৪০। মেয়েদের ব্যক্তিগত ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেলে ৪৯৪.৮ স্কোর গড়ে সোনা জিতেছেন শারমিন আক্তার। দলীয় বিভাগেও বাংলাদেশ সোনা জিতেছে ১১৬৩ স্কোর করে। এর সঙ্গে আগেরদিনের ৫টি সোনা যোগ হয়ে শ্যুটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ৯টি সোনা। সফরকারীদের সংগ্রহে সোনা ৩টি। ওদিকে রোববার ৪টি সোনা জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের আধিপত্য শেষ হয়েছে অ্যাথলেটিকসে। এই ডিসিপ্লিন শেষে স্বাগতিকদের ঘরে এসেছে ৯টি সোনা, ৭টি রূপা ও ৪টি ব্রোঞ্জ। আর পশ্চিমবঙ্গ জিতেছে ৫টি সোনা, ৭টি রূপা ও ৬টি ব্রোঞ্জ। দ্বিতীয় দিনে রহমত উল্লাহর কাছে দ্রুততম মানবের মুকুট হারানোর প্রতিশোধ নিয়েছেন শামসুদ্দিন ২০০ মিটারে ২১.৭০ সেকেন্ডে সোনা জিতে। রুপা জিতেছেন পশ্চিমবঙ্গের রহমত উল্লাহ। এছাড়া ১৫০০ মিটার দৌড়ে (৪মি. ৮.৫০সে.) সেলিম মিয়া এবং ১১০মিটার হার্ডলসে (১৪.৪০ সে.) আসাদুর রহমান সোনা জিতেছেন। অ্যাথলেটিকসে বাংলাদেশের শেষ সোনা এসেছে ৪ গুনিতক ৪০০মিটার রিলেতে, ৩ মিনিট ২১.৮০ সেকেন্ড। পশ্চিমবঙ্গের দুটো সোনার একটি উপহার দিয়েছেন রাখী সাহা, বাংলাদেশের দ্রুততম মানবী নাজমুন নাহার বিউটিকে হারিয়ে। ১০০ মিটার