২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হয়েছে জেএফএ কাপের আঞ্চলিক পর্ব

রোববার থেকে দেশের ৫টি ভেন্যুতে শুরু হয়েছে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবলের আঞ্চলিক পর্ব। প্রথম দিনে গাইবান্ধা, ফরিদপুর, হবিগঞ্জ, গাজীপুর ও ঝিনাইদহ জেলা জিতেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রোববার থেকে দেশের ৫টি ভেন্যুতে শুরু হয়েছে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবলের আঞ্চলিক পর্ব। প্রথম দিনে গাইবান্ধা, ফরিদপুর, হবিগঞ্জ, গাজীপুর ও ঝিনাইদহ জেলা জিতেছে। দিনাজপুর ভেন্যুর ম্যাচে গোলের বন্যা বইয়ে দিয়েছে গাইবান্ধা জেলা। তারা ৮-০ গোলে হারিয়েছে রংপুর জেলাকে। আসলামের হ্যাট্রিক ছাড়াও রুবেল দুটি এবং সজিব, মোহন ও রবিউল একটি করে গোল করেছেন। খুলনায় ঝিনাইদহ জেলা ৩-০ গোলে হারিয়েছে সাতক্ষীরাকে। গোল তিনটি করেছেন আকতার, শামীম ও তারেক। অন্য তিন ভেন্যুর তিনটি ম্যাচে দারুন প্রতিদ্বন্ধিতা হয়েছে এবং সবগুলোই টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। মানিকগঞ্জে ফরিদপুর-রাজবাড়ীর ম্যাচটি নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৫-৪ গোলে জিতেছে ফরিদপুর। মৌলভীবাজার ভেন্যুতে হবিগঞ্জ-ব্রাক্ষ্মবাড়ীয়ার ম্যাচটি গোলশুন্য ড্র হলে টাইব্রেকারে ৩-১ গোলে জিতছে হবিগঞ্জ। জামালপুরে গাজীপুর-শেরপুরের ম্যাচটি ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে গাজীপুর জিতেছে ৫-৪ গোলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৯৫০ঘ.