২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার থেকে শুরু হচ্ছে জেএফএ কাপের আঞ্চলিক পর্ব

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহায়তায় আগামী রোববার থেকে দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হচ্ছে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহায়তায় আগামী রোববার থেকে দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হচ্ছে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা। এ উপলক্ষে শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী এটা জেএফএ কাপের চতুর্থ আসর। যার আঞ্চলিক পর্ব শুরু হবে দেশের আটটি ভেন্যুতে, তাতে অংশ নিচ্ছে মোট ৬২ টি দল। তারপর আগামী মার্চে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে আট আঞ্চলিক চ্যাম্পিয়ন দলের সঙ্গে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ও স্বাগতিক রাজশাহী যোগ হবে। চূড়ান্ত পর্ব হবে দুই গ্র"পে। এজন্য প্রতিবারের মতো এবারো জাপান ফুটবল অ্যাসোসিয়েশন ১৭ লাখ টাকারও বেশি অর্থ অনুদান দিয়েছে বাফুফেকে। আঞ্চলিক পর্বে অংশ নেওয়া প্রতিটি দল অংশগ্রহনের জন্য পাবে ৯ হাজার টাকা করে এবং প্রত্যেক ম্যাচের বিজয়ী দল পাবে ৪ হাজার টাকা করে। আর প্রতি জেলা আয়োজক সংস্থাকে দেওয়া হবে ৩০ হাজার টাকা করে। আগামী রোববার ৫টি ভেন্যুতে শুরু হচ্ছে আঞ্চলিক পর্বের খেলা। ভেন্যুগুলো হচ্ছে দিনাজপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, জামালপুর ও খুলনা। এছাড়া সোমবার থেকে ভোলায়, ২২ ফেব্র"য়ারি থেকে পাবনায় এবং ২৪ ফেব্র"য়ারি থেকে কক্সবাজারে শুরু হবে। ক্ষুদে ফুটবলারদের তুলে আনাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য হলেও প্রত্যেকবারই এই আয়োজনকে ঘিরে থাকে বয়স-বিতর্ক। এবারও বাফুফের পক্ষ থেকে কড়াভাবে বলা হয়েছে খেলোয়াড়দের বয়স কোনো অবস্থাতেই ১৫ বছরের বেশী হতে পারবে না। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির সভাপতি আব্দুর রহিম বলেছেন, "বয়সটা ঠিকভাবে নিরূপনের জন্য এবার বাফুফের প্রশিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে। আশাকরি তারা ঠিকমতো এই দয়িত্ব পালন করবেন। আমরা জানি, বয়স চুরির সমস্যা পুরোপুরি রোধ করা সম্ভব নয়।" সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক এ কে এম নুরুজ্জামান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০৩০ঘ.