২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোস্তফা আল্লামা গোল্ডকাপ ফুটবলে হোয়াইট মোহামেডান চ্যাম্পিয়ন

সিলেটে মোস্তফা আল্লামা গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বিয়ানীবাজারের হোয়াইট মোহামেডান ক্লাব। শুক্রবার ঢাকা দক্ষিণ হাই স্কুল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালটি নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে হোয়াইট মোহামেডান ৪-২ গোলে হারিয়েছে ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্রকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2008, 02:16 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

সিলেট, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সিলেটে মোস্তফা আল্লামা গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বিয়ানীবাজারের হোয়াইট মোহামেডান ক্লাব। শুক্রবার ঢাকা দক্ষিণ হাই স্কুল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালটি নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে হোয়াইট মোহামেডান ৪-২ গোলে হারিয়েছে ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্রকে। ঢাকা দক্ষিণ হাই স্কুল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ দেখতে আসেন হাজার হাজার দর্শক। কিন্তু ঢাকার নামি-দামি খেলোয়াড়দের নিয়ে গঠিত দুই দলের কেউই গোল করতে পারেনি নির্ধারিত সময়ে। তারপর টাইব্রেকারে ৪-২ গোলে জিতে যায় হোয়াইট মোহামেডান ক্লাব। ম্যাচ শেষে পুরস্কার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসবি/এমএম/২০১৫ঘ.