২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাল্লাদোলিদের জালে রিয়ালের সাত গোল

এমন দৃশ্য সচরাচর চোখে পড়ে না। প্রথমার্ধই শেষ হয়নি, এরই মাঝে মাঠ ছাড়ার হিড়িক পড়েছে ভাল্লাদোলিদ সমর্থকদের মাঝে! সেটাই স্বাভাবিক, কেননা ততক্ষণে ভাল্লাদোলিদকে ৭ গোল দিয়ে স্প্যানিশ প্রিমেরা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরো নিরাপদ করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। ওদিকে রোববার কাতানিয়াকে ২-০ গোলে হারিয়ে সিরি 'এ' পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টারমিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 08:31 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

লন্ডন, ১১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এমন দৃশ্য সচরাচর চোখে পড়ে না। প্রথমার্ধই শেষ হয়নি, এরই মাঝে মাঠ ছাড়ার হিড়িক পড়েছে ভাল্লাদোলিদ সমর্থকদের মাঝে! সেটাই স্বাভাবিক, কেননা ততক্ষণে ভাল্লাদোলিদকে ৭ গোল দিয়ে স্প্যানিশ প্রিমেরা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরো নিরাপদ করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। ওদিকে রোববার কাতানিয়াকে ২-০ গোলে হারিয়ে সিরি 'এ' পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টারমিলান। শনিবার বার্সেলোনা সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করায় শীর্ষস্থান ধরে রাখাটা রিয়ালের জন্য ছিল একেবারে সহজ একটা লক্ষ্য। তবে রাউল, গুত্তি দুটো করে আর হুলিয়ো বাপতিস্তা, আরিয়েন রোবেন এবং রয়স্টন একটি করে গোল করে সেই লক্ষ্যকে হাস্যকর করে ফেলেন। এমন বিশাল জয়ের ফলে বার্সার চেয়ে আট পয়েন্টে এগিয়ে শীর্ষস্থানে আছে আগের ম্যাচেই আলমেইরার কাছে হেরে বসা রিয়াল। তাদের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে আছে ভিলারিয়েল। রিয়েল মার্সিয়াকে ১-০ গোলে হারানোয় তাদের পয়েন্ট এখন ৪২। চতুর্থ স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ (৪১)। নিজেদের শেষ ম্যাচে উরুগুইয়ান স্ট্রাইকার ডিয়েগো ফরলানের দু'গোলে রেসিং সানতানদরকে হারিয়েছে তারা। এস্তেবিয়ান কাম্বিয়াসো আর ডেভিড সুয়াজোর গোলে কাতানিয়াকে হারানোয় ইতালিয়ান সিরি 'এ' তে আট পয়েন্টের লিড বজায় রেখেছে ইন্টারমিলান। সেখানে দ্বিতীয় আর তৃতীয়তে আছে এ এস রোমা এবং জুভেন্টাস। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরে বসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ মৌসুমে নিজেদের মাঠে এটি তাদের প্রথম পরাজয়। আর্সেনালের (৬০) চেয়ে দু পয়েন্ট পিছিয়ে আর চেলসির চেয়ে তিন পয়েন্ট এগিয়ে এখন তারা পয়েন্ট তালিকার দ্বিতীয় দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৪১৯ ঘ.