২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাকে হারিয়েই সব ভয় জয় করলো আবাহনী

বাড্ডায় (জাগরনী) হোঁচট খেলে নাকি আবাহনীর যাত্রা শুভ হয়। প্রচলিত ধারণাটিকে আরো একবার সত্য প্রমাণ করল আবাহনী। বাড্ডা জাগরনীর কাছে হেরে যে দুর্যোগের মধ্যে পড়ে গিয়েছিল নীল-আকাশীরা সেখান থেকেই আবার তাদের শুভযাত্রা শুরু। এবং শেষ গ্র"প ম্যাচে মুক্তিযোদ্ধার মতো পরাশক্তিকে ২-০ গোলে হারিয়ে সব আশংকা উড়িয়ে দিয়ে আবাহনী এখন বিজয় দিবস ক্লাব কাপ ফুটবলের সেমিফাইনালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 05:12 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাড্ডায় (জাগরনী) হোঁচট খেলে নাকি আবাহনীর যাত্রা শুভ হয়। প্রচলিত ধারণাটিকে আরো একবার সত্য প্রমাণ করল আবাহনী। বাড্ডা জাগরনীর কাছে হেরে যে দুর্যোগের মধ্যে পড়ে গিয়েছিল নীল-আকাশীরা সেখান থেকেই আবার তাদের শুভযাত্রা শুরু। এবং শেষ গ্র"প ম্যাচে মুক্তিযোদ্ধার মতো পরাশক্তিকে ২-০ গোলে হারিয়ে সব আশংকা উড়িয়ে দিয়ে আবাহনী এখন বিজয় দিবস ক্লাব কাপ ফুটবলের সেমিফাইনালে। বাড্ডা জাগরনী পথের কাঁটা হলেও সেই কাঁটায় যেন বিষ নেই। আছে প্রণোদনা, একট্টা হয়ে খেলার মন্ত্র দিয়ে যায় আবাহনীকে। আগে কয়েকবার এমন হওয়ার পর ২০০১ সালে ধারনাটা আরো পোক্ত হয়েছে বাড্ডার কাছে হোঁচট খাওয়া আবাহনীর প্রিমিয়ার লিগ জয়ে। তাই সোমবার মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচের আগপর্যন্ত এটাই ছিল বড় ভরসা, যখন সেমিফাইনালে উঠতে জয় অনিবার্য হয়ে গেছে আবাহনীর। আর মুক্তিযোদ্ধার ড্র হলেই চলে। কিন্তু এই সহজ শর্তেও তারা পার হতে পারেনি। পার হয়ে গেছে আবাহনী; দুই জাহিদের গোলে। জাহিদ পারভেজ চৌধুরী ও জাহিদ হাসান এমিলি। সুবাদে ৬ পয়েন্ট নিয়ে গোলগড়ে পিছিয়ে পড়ে "খ" গ্র"পের রানার্স আপ হয়ে আবাহনী সেমিফাইনালে। একই সংগ্রহ নিয়ে গ্র"প চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাড্ডা জাগরনী। দিনের প্রথম ম্যাচে তারা ৪-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ম্যাচ শেষে এক দল বাদ পড়বে, এই ভয় এমনভাবে চেপে বসেছিল যে স্বাভাবিক খেলাও ব্যহত হচ্ছিল বারবার। তাই শুরু থেকে ফুটবলের সৌন্দর্যহানি। আর সৌন্দর্য-লুন্টনের কাজটা শুরু করেছে মুক্তিযোদ্ধা। ফুটবল নিয়ে খেলা বাদ দিয়ে যত্রতত্র পা চালিয়ে প্রতিপক্ষকে ভয় ধরিয়ে দেওয়ার কৌশল নিয়েই যেন নেমেছিল মাঠে। মাত্র ২৫ মিনিটেই হলুদ কার্ড দেখেছেন ৪ জন, তাতে মুক্তিযোদ্ধার ৩ জন ! এদের মধ্যে রোকনুজ্জামান কাঞ্চনের তো লালকার্ডও পাওনা হয়ে গিয়েছিল, হলুদ কার্ড দেখার পর হাত দিয়ে বল থামানোর অপরাধে। কিন্তু বেঁচে গেলেন রেফারি রামকৃষ্ণ ঘোষের দয়ায়। হয়তো আবাহনী খেলোয়াড়দের উত্যক্ত করার জন্যই মুক্তিযোদ্ধা এই কৌশল বেছে নিয়েছিল। কিন্তু সেই ফাঁদে পা দেয়নি তারা। অবশ্য গুছিয়েও খেলতে পারেনি শুরুতে। তাই আক্রমণ হলেও তাতে ধার তেমন ছিল না। আরেকটা কারণ হচ্ছে, ডানদিকের জাহিদের মনে মারের ভয় ঢুকিয়ে দিয়ে অকার্যকর করে দেওয়া। আগের ম্যাচে যেদিক থেকে আক্রমণ হতো, আসতো দুর্দান্ত সব ক্রস সেটা বন্ধ হয়ে যাওয়ায় মুক্তিযোদ্ধার ডিফেন্সের ওপর চাপটা কমে গিয়েছিল। কিন্তু সেই জাহিদ পারভেজই সবাইকে হতবাক করে দিয়ে বল পাঠিয়ে দিলেন মুক্তিযোদ্ধার জালে। ৪৪ মিনিটে আরেক মিডফিল্ডার মেহেদী হাসান উজ্জ্বল মুক্তিযোদ্ধার ডিফেন্সে দু'দুবার শট নিতে গিয়েও শেষপর্যন্ত মত পাল্টে জাহিদকে ঠেলে দিলেন বল। বক্সের বাইরে দাঁড়ানো এই মিডফিল্ডার তাৎক্ষণিকভাবে বাঁম পায়ের তীব্র শটে দেশের সেরা গোলরক্ষক আমিনুল হককে পরাস্ত করেছেন। বলতে গেলে এর আগে মুক্তিযোদ্ধার গোলরক্ষককে সেরকম কোনো চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়নি। তারপর অবশ্য আর রক্ষা নেই। মিনিট দুয়েক পরের চ্যালেঞ্জটি দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দিয়েছিলেন তিনি, সাহাজউদ্দিন টিপুর চমৎকার ফ্রি কিকটি গোলে ঢোকার মুখে পাঞ্চ করে দিয়ে। মানে আমিনুল একবার পরাস্ত হয়েছেন, আরেকবার ঠেকিয়েছেন। পরাস্ত হয়েছেন তৃতীয়বারও। এবং তার উৎস গোলদাতা জাহিদ, সেই একটি ক্রসই পাঠাতে পেরেছিলেন ৭৭ মিনিটে। অনেকটা দূর থেকে দৌড়ে এসে তাতে হেড করে জাহিদ হাসান এমিলি আমিনুলকে দ্বিতীয় দফায় পরাস্ত করেছেন। মানে দেশসেরা গোলরক্ষকের ব্যর্থতাও চোখে পড়ার মতো। অন্যদের ব্যর্থতা তো দৌড়-ঝাপেই স্পষ্ট হয়ে উঠেছে। ২৬ মিনিটে একটি শট আবাহনীর ক্রসবারে লাগানো ছাড়া আলফাজের আর কোনো কৃতিত্ব নেই। একসময় যার পায়ে ফুটবল শিল্পিত রূপ পেতো সেই আরমান মুক্তিযোদ্ধার অধিনায়কের আর্মব্যান্ড পড়েও মাঠে নিখোঁজ ! এরকম অবস্থা প্রায় সবার। যেন এক বৃদ্ধাাশ্রমে পরিণত হয়েছে মুক্তিযোদ্ধা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০১৫ঘ.