২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে দ্বিতীয় লেগ শুরু মোহামেডানের

মোহামেডানের সবাই দুর্বার আর আরামবাগের পক্ষে খেলেছেন শুধু গোলরক্ষক পিয়ারুজ্জামান পিরু। এই অসম লড়াইয়ে প্রথমার্ধে পিরু জিতলেও দ্বিতীয়ার্ধে আর পারেননি। তাই মোহামেডান ২-০ গোলে জিতে পেশাদার লিগের দ্বিতীয় লেগ শুরু করতে পেরেছে। সুবাদে ১১ খেলায় ২২ পয়েন্ট নিয়ে ব্রাদার্সের সঙ্গে যুগ্মভাবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে সাদাকালোরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2008, 02:17 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মোহামেডানের সবাই দুর্বার আর আরামবাগের পক্ষে খেলেছেন শুধু গোলরক্ষক পিয়ারুজ্জামান পিরু। এই অসম লড়াইয়ে প্রথমার্ধে পিরু জিতলেও দ্বিতীয়ার্ধে আর পারেননি। তাই মোহামেডান ২-০ গোলে জিতে পেশাদার লিগের দ্বিতীয় লেগ শুরু করতে পেরেছে। সুবাদে ১১ খেলায় ২২ পয়েন্ট নিয়ে ব্রাদার্সের সঙ্গে যুগ্মভাবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে সাদাকালোরা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে ভাঙ্গাচোরা আরামবাগের বিপক্ষে শুরু থেকেই ছিল মোহামেডানের আধিপত্য। ঢাকার মাঝারি সারির দলগুলোর মধ্যে আরামবাগের একটা সুখ্যাতি ছিল বড় দলগুলোর কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার, কিন্তু এবার দলের অবস্থা এতই খারাপ যে চট্টগ্রাম আবাহনীর কাছেও তারা ৪-০ গোলে হারে। এই দল নিয়ে মোহামেডানের সঙ্গে লড়াই করার স্বপ্ন দেখাও কঠিন, মাঠেও হয়েছে তা-ই। সারামাঠ দাপিয়ে বেড়ানো মোহামেডানের বিপক্ষে গোলপোস্টে দাঁড়িয়ে পিরুই একাই যা একটু লড়েছেন। একের পর এক আক্রমণ ঠেকিয়ে তিনি প্রথমার্ধে সুরক্ষিত রেখেছেন আরামবাগের পোস্ট। কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে আর পারেননি। আক্রমণের জোয়ারে শেষপর্যন্ত আত্মসমর্পন করতে হয়েছে। ৬০ মিনিটে প্রথম গোলটা হয়েছে অনেকটা জটলা থেকে। প্রথমে বুকোলার বানিয়ে দেওয়া বলে নসিরের শট ফেরান পিরু, কিন্তু ফিরতি বলে রবিনের শট ঠেকানোর জন্য তিনি জায়াগায় পৌঁছাতে পারেননি। এ নিয়ে ৬ গোল হলো রবিনের। ৬৮ মিনিটে ব্যবধান বাড়িয়েছেন নাসির। ইমানুয়েলের ব্যাকভলিতে শট করে গোল করেছেন মোহামেডানের এই মিডফিল্ডার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২০০৯ ঘ.