ইয়োকোহামা, জাপান, ২১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্লাব বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে দক্ষিণ আমেরিকার কোপা লিবার্তাদোরেস বিজয়ী ইকুয়েডরের এলডিইউ-কে। ৭৩ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর দারুণ এক ফ্লিক থেকে বল পেয়ে জোরালো শটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন ওয়েইন রুনি।
গতবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ী ম্যানইউ দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটাই খেলেছে দশ জন নিয়ে। তবে দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে সার্বিয়ান ডিফেন্ডার নেমানিয়া ভিদিচ লালকার্ড দেখলেও অদম্য ম্যানইউ'র সঙ্গে পেরে ওঠেনি এলডিইউ। এই টুর্নামেন্টে এটাই কোনো ব্রিটিশ ক্লাবের প্রথম শিরোপা জয়। এর আগে ২০০৫ সালে ফাইনালে উঠলেও লিভারপুল হেরে গিয়েছিল ব্রাজিলের সাও পাওলোর কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৪৫ঘ.
bdnews24