২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার দিনাজপুরে শুরু হচ্ছে বাফুফের ফুটবল প্রশিক্ষণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আবার শুরু করেছে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের প্রশিক্ষণ। আগামী ২১ ডিসেম্বর থেকে ৫২ জন খেলোয়াড়কে নিয়ে দিনাজপুর বিকেএসপিতে শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 04:37 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ----- বাংলাদেশ ফুটবল ফেডারেশন আবার শুরু করেছে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের প্রশিক্ষণ। আগামী ২১ ডিসেম্বর থেকে ৫২ জন খেলোয়াড়কে নিয়ে দিনাজপুর বিকেএসপিতে শুরু হচ্ছে। তারা সারা দেশ থেকে ৫২ জন অনূর্ধ্ব-১৮ বছর বয়সী ফুটবলার বাছাই করেছিল। তাদের মধ্য থেকে ২৮ জনকে নিয়ে শুরু করা এক মাসের প্রশিক্ষণ শিবির গত ৫ ডিসেম্বর শেষ হয়েছে। এরপর আবার সবাইকে নিয়ে ২১ ডিসেম্বর থেকে প্রশিক্ষণ শুরু করছে বাফুফে দিনাজপুর বিকেএসপিতে। শুরুর দিনে সবাইকে বিকেএসপিতে উপস্থিত হয়ে ফুটবল প্রশিক্ষক মাহবুবুর রহমানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১২৮ঘ.