২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকআউট পর্বের শুরুতেই লিভারপুলের মুখোমুখি রিয়াল

ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের শুরুতেই শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। শুক্রবার হওয়া ড্র অনুযায়ী স্প্যানিশ লিগে ষষ্ঠ স্থানে নেমে যাওয়া গতবারের চ্যাম্পিয়নরা এই রাউন্ডে পাচ্ছে চ্যাম্পিয়ন লিগের সফলতম দলগুলোর একটি, লিভারপুলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 03:06 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

লন্ডন, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের শুরুতেই শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। শুক্রবার হওয়া ড্র অনুযায়ী স্প্যানিশ লিগে ষষ্ঠ স্থানে নেমে যাওয়া গতবারের চ্যাম্পিয়নরা এই রাউন্ডে পাচ্ছে চ্যাম্পিয়ন লিগের সফলতম দলগুলোর একটি, লিভারপুলকে। ইউরোপ সেরা এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি নয়বারের শিরোপা জয়ের রেকর্ড রিয়ালেরই। লিভারপুল জিতেছে পাঁচবার। অলরেডরা ছাড়া নকআউট পর্বে ওঠা অন্য তিনটি ইংলিশ ক্লাবই এ রাউন্ডে প্রতিদ্বন্দ্বী হিসেবে পাচ্ছে ইতালিয়ানদের। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে খেলতে হবে ইটালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের সঙ্গে, রানার্স আপ চেলসির প্রতিপক্ষ জুভেন্টাস আর আর্সেনাল খেলবে এএস রোমার বিপক্ষে। এই টুর্নামেন্টের হট ফেভারিট বার্সেলোনা এ রাউন্ডে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছে ফ্রান্সের অলিম্পিক লিওঁকে। প্রি কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ ফেব্র"য়ারি, আর দ্বিতীয় লেগ হবে মার্চের ১০ ও ১১ তারিখে। চ্যাম্পিয়নস লিগের ড্র : ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ইন্টার মিলান চেলসি বনাম জুভেন্টাস লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ বার্সেলোনা বনাম অলিম্পিক লিওঁ আর্সেনাল বনাম এএস রোমা বায়ার্ন মিউনিখ বনাম স্পোর্টিং লিসবন অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম পোর্তো ভিলারিয়াল বনাম প্যানাথিনাইকোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮২১ ঘ.