২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম লেগ শেষে একই অবস্থানে দাঁড়িয়ে মোহামেডান ও ব্রাদার্স

বিরতির পর বড় জয় দিয়ে আবার বি. লিগ শুরু করেছে ব্রাদার্স ইউনিয়ন। তারা ৪-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জকে। তবে ঢাকা মোহামেডান জিতেছে ন্যুনতম ব্যবধানে, খুলনায় স্থানীয় আবাহনীর বিপক্ষে ১-০ গোলের এই জয় দিয়ে প্রথম লেগ শেষ করাটা অবশ্য সাদা কালো সমর্থকদের জন্য স্বস্তিদায়ক। কারণ শীর্ষে থাকা আবাহনীর সঙ্গে ব্যবধান ঘুচিয়েছে তারা; ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান শীর্ষ দলের চেয়ে মাত্র ৩ পয়েন্ট পেছনে। ১৯ পয়েন্ট নিয়ে একই দূরত্বে থাকা ব্রাদার্স ইউনিয়নও এখন শিরোপার স্বপ্ন দেখতে পারে। অন্য ম্যাচে চট্টগ্রামে স্বাগতিক আবাহনী ৪-০ গোলে হারিয়েছে আরামবাগকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- বিরতির পর বড় জয় দিয়ে আবার বি. লিগ শুরু করেছে ব্রাদার্স ইউনিয়ন। তারা ৪-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জকে। তবে ঢাকা মোহামেডান জিতেছে ন্যুনতম ব্যবধানে, খুলনায় স্থানীয় আবাহনীর বিপক্ষে ১-০ গোলের এই জয় দিয়ে প্রথম লেগ শেষ করাটা অবশ্য সাদা কালো সমর্থকদের জন্য স্বস্তিদায়ক। কারণ শীর্ষে থাকা আবাহনীর সঙ্গে ব্যবধান ঘুচিয়েছে তারা; ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান শীর্ষ দলের চেয়ে মাত্র ৩ পয়েন্ট পেছনে। ১৯ পয়েন্ট নিয়ে একই দূরত্বে থাকা ব্রাদার্স ইউনিয়নও এখন শিরোপার স্বপ্ন দেখতে পারে। অন্য ম্যাচে চট্টগ্রামে স্বাগতিক আবাহনী ৪-০ গোলে হারিয়েছে আরামবাগকে। মাত্র এক গোলে জিতলেও মোহামেডানের জন্য এটা বিশাল। কারণ মোহামেডানের পারফরম্যান্সের কোনো ঠিক নেই। খেলার চেয়ে অন্য আনুষাঙ্গিক সমস্যাগুলো প্রকট হয়ে ওঠায় আজ ভাল খেলে তো কাল খারাপ। ভরসাহীন হয়েও পড়া দলটির খুলনায় গিয়ে জয় পেতে কষ্ট হয়েছে। স্থানীয় আবাহনীর চেয়ে কাগজে-কলমে অনেক শক্তিশালী হলেও তারা জিতেছে মাত্র এক গোলে। ৩৪ মিনিটে মিশরীয় মিডফিল্ডার হাজেম খালেদের গোলে জিতে সাদা কালোরা প্রথম লেগ শেষ করেছে। তবে ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফরাশগঞ্জকে হারাতে এতটুকু বেগ পেতে হয়নি ব্রাদার্স ইউনিয়নকে। ফরাশগঞ্জে যখন আবাহনী-মোহামেডান হোঁচট খায় তখন অনায়েসে জিতেছে গোপীবাগের দলটি। কারণ লিগের শুরুর দিকের সেই গতি আর নেই ফরাশগঞ্জের। বরং দিনে দিনে পরিণত হয়ে উঠছে ব্রাদার্স। গোল না পাওয়া নিয়ে তাদের যে আক্ষেপ ছিল সেটা ধুয়েমুছে গেছে প্রথম লেগের শেষ ম্যাচে। হেনরি একাই করেছেন দুই গোল। ২৩ মিনিটে তপুর বানিয়ে দেওয়া বলে প্রথম গোল করেছেন এই নাইজেরিয়ান। ৮ মিনিট পর ডানদিক থেকে শাকিলের ক্রসে ভলি করে তিনি ২-০ গোলে এগিয়ে নেন ব্রাদার্সকে। হেনরির দুই গোলে শেষ হয়ে যায় ফরাশগঞ্জের জয়স্পৃহা। প্রথমার্ধের ইনজুরি টাইমে মতিউর মুন্নার কর্নারে ডিভাইনের হেড তৃতীয় গোলের সন্ধান দিলে ব্রাদার্সের জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ ফরাশগঞ্জের সব চেষ্টা, প্রতিরোধ উবে গেছে। তাই ৮০ মিনিটে লিটনের ফ্রি-কিকটি গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোলে ঢুকে যায়। ম্রিয়মান ফরাশগঞ্জের বিপক্ষে প্রথম লেগের শেষ ম্যাচে ব্রাদার্সের এমন জয় ফিরতি লেগে নিশ্চয়ই তাদের প্রেরণা যোগাবে। ওদিকে চট্টগ্রামে আরামবাগের বিপক্ষে স্থানীয় আবাহনীর বড় ব্যবধানের জয়ে রনি করেছেন দুই গোল। অন্য গোল দুটি করেছেন মিথুন ও মোস্তফা কাবা। এই জয়ে চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ ১০ ম্যাচে ১১ পয়েন্ট এবং আরামবাগের ৯ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৪৫ঘ.