মাদ্রিদ/লন্ডন/রোম, ৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্যামুয়েল এ'তো সাসপেনশনের জন্য খেলতে পারেননি। কিন্তু দলের এক নম্বর স্ট্রাইকারের অভাবটা বুঝতেই পারেনি বার্সেলোনা। কারণ থিয়েরি অঁরির দারুণ এক হ্যাটট্রিক। যে হ্যাটট্রিকে শনিবার রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র শীর্ষস্থানও সুসংহত করেছে 'বার্সা'।
ইংল্যান্ড আর ইতালিতেও লিগ টেবিলের শীর্ষস্থান অপরিবর্তিত। ইংলিশ প্রিমিয়ার লিগে সেই স্থানটা এখনো লিভারপুলের দখলে। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর জাবি আলোনসো, ইয়োসি বেনায়ুন ও অধিনায়ক স্টিভেন জেরার্ডের লক্ষ্যভেদে 'অলরেড'রা ৩-১ গোলে হারিয়েছে ব্ল্যাকবার্ন রোভার্সকে। সুবাদে ১৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। ১ পয়েন্ট কম নিয়ে লিভারপুলের ঠিক ঘাড়ের ওপরে শ্বাস ফেলছে চেলসি। নিকোলাস আনেলকা ও ডেকোর গোলে তারা ২-০তে জিতেছে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে। লিগে প্রতিপক্ষের মাঠে 'ব্লুজ'-এর এটা টানা একাদশ জয়। যা ভেঙ্গে দিয়েছে ১৯৬০ সালে গড়া টটেনহাম হটস্পারের টানা দশ জয়ের রেকর্ডকে।
ইংলিশ লিগের অন্য দুই 'জায়ান্ট' ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনালও জিতেছে এ রাউন্ডে। ঘরের মাঠে সমর্থকদের প্রায় পুরো ম্যাচ উৎকন্ঠায় রেখে শেষ মুহূর্তে নেমানিয়া ভিদিচের গোলে ম্যানইউ হারিয়েছে সান্ডারল্যান্ডকে। এই জয়ে 'রেড ডেভিল'দের সংগ্রহ দাঁড়ালো ৩১ পয়েন্ট। গতবারের চ্যাম্পিয়নরা অবশ্য এক ম্যাচ কম খেলেছে। ম্যানইউ'র মতো আর্সেনালও জিতেছে ন্যুনতম ব্যবধানে। ইমানুয়েল আদেবায়োরের গোলে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে জয় পাওয়ায় ১৬ ম্যাচ থেকে 'গানার্স'-এর পয়েন্ট দাঁড়িয়েছে ২৯।
ইতালিয়ান সিরি 'আ'তে বড় এক বাধা পেরিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। লাৎসিওকে তারা বিধ্বস্ত করেছে ৩-০ গোলে। ওয়াল্টার স্যামুয়েল ও জ
bdnews24