২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উয়েফা কাপের নকআউট পর্বে তিন সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন

ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্ট উয়েফা কাপের নকআউট পর্বে উঠেছে তিন সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাব জার্মানির হামবুর্গ, নেদারল্যান্ডসের আয়াক্স আর্মস্টারডাম ও ইংল্যান্ডের অ্যাস্টন ভিলা। তাদের সঙ্গে যোগ দিয়েছে উয়েফা কাপের সাবেক চ্যাম্পিয়ন স্পেনের ভ্যালেন্সিয়াও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2008, 02:03 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

লন্ডন, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্ট উয়েফা কাপের নকআউট পর্বে উঠেছে তিন সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাব জার্মানির হামবুর্গ, নেদারল্যান্ডসের আয়াক্স আর্মস্টারডাম ও ইংল্যান্ডের অ্যাস্টন ভিলা। তাদের সঙ্গে যোগ দিয়েছে উয়েফা কাপের সাবেক চ্যাম্পিয়ন স্পেনের ভ্যালেন্সিয়াও। বৃহস্পতিবার গ্র"পপর্বের শেষ ম্যাচে হামবুর্গ ২-০ গোলে হারিয়েছে স্লাভিয়া প্রাগকে। তাদের এই জয়ই এফ গ্র"প থেকে দ্বিতীয় পর্বে ওঠার সুযোগ করে দিয়েছে অ্যাস্টন ভিলাকেও, যদিও এদিন তারা স্লোভাকিয়ার ক্লাব জিলিনার কাছে হেরে গেছে ১-২ গোলে। আয়াক্স এদিন মাঠেই নামেনি। জি গ্র"পের ম্যাচে এদিন ভ্যালেন্সিয়া নিজের মাঠে ১-১ গোলে ড্র করেছে ক্লাব ব্র"গেস-এর সঙ্গে। আর এইচ গ্র"পে সিএসকেএ মস্কো ৪-৩ গোলে হারিয়েছে ন্যান্সিকে। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ গোল নিয়ে গোলদাতাদের তালিকার শীর্ষে থাকা সিএসকেএর ব্রাজিলিয়ার স্ট্রাইকার ওয়াগনার লাভ। সিএসকেএ অবশ্য আগেই নিশ্চিত করেছিল দ্বিতীয় রাউন্ডে ওঠা, সেখানে তাদের সঙ্গী হিসেবে আছে ইতালির এসি মিলান, ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি, তুরস্কের গ্যালাতাসারাই, ইতালির উদিনেসি আর ফ্রান্সের সেন্ট এটিয়েনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০৩৫ ঘ.