২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেউ জেতেনি দুই মোহামেডানের লড়াইয়ে

পেনাল্টি পেয়েও চট্টগ্রাম মোহামেডানকে হারাতে পারলো না ঢাকা মোহামেডান। বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বি. লিগের একমাত্র ম্যাচটিতে গোলশূণ্য ড্র করেছে দুই মোহামেডান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 01:19 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেনাল্টি পেয়েও চট্টগ্রাম মোহামেডানকে হারাতে পারলো না ঢাকা মোহামেডান। বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বি. লিগের একমাত্র ম্যাচটিতে গোলশূণ্য ড্র করেছে দুই মোহামেডান। শিরোপা প্রত্যাশী ঢাকা মোহামেডান এই ম্যাচের ৬০ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ একটা সুযোগ পেয়েছিল। বল নিয়ে বক্সে ঢুকে পড়া রবিনকে ফাউল করে তাদের একটা পেনাল্টি উপহার দিয়েছিলেন চট্টগ্রাম মোহামেডানের শওকত। কিন্তু মিশরীয় স্ট্রাইকার হাজিম খালিদ সেটা নষ্ট করেছেন, তার বাম পায়ের শট চলে গেছে পোস্টের বাইরে দিয়ে। এই ড্রয়ের পর ৯ খেলায় ঢাকা মোহামেডানের সংগ্রহ দাঁড়িয়েছে ১৬, আর চট্টগ্রাম মোহামেডানের ১৪। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আবাহনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এসএইচ/১৮৫৪ ঘ.