২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডানাকে হারিয়ে কিরণ মহিলা ক্রীড়া সংস্থার নতুন সাধারণ সম্পাদক

অনেক কাদা ছোঁড়াছুঁড়ির পর অবশেষে ভোটে জিতেছেন মাহফুজা আক্তার কিরণ। তিনি হারিয়েছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার বর্তমান এডহক কমিটির সাধারণ সম্পাদক ও ক্রীড়া অভিজ্ঞ সংগঠক কামরুন নাহার ডানাকে। শুধু কিরণ নয়, তার পুরো প্যানেল জিতেছে মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 04:17 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- অনেক কাদা ছোঁড়াছুঁড়ির পর অবশেষে ভোটে জিতেছেন মাহফুজা আক্তার কিরণ। তিনি হারিয়েছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার বর্তমান এডহক কমিটির সাধারণ সম্পাদক ও ক্রীড়া অভিজ্ঞ সংগঠক কামরুন নাহার ডানাকে। শুধু কিরণ নয়, তার পুরো প্যানেল জিতেছে মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচনে। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ফেরদৌস আরা খান। নির্বাচিত বাকি পাঁচ সহ সভাপতি হলেন কামরুন নাহার আজিজ, আঞ্জুমান আরা আকসির, রাশেদা রহমান, নাজনীন শামীম ও ক্যাথরিন ডলি ক্রুজ। সাধারণ সম্পাদক পদে মাহফুজা আক্তার কিরণ পেয়েছেন ৫৩ ভোট এবং কামরুন নাহার ডানা পেয়েছেন ৪৩ ভোট। নির্বাচিত সাধারণ সম্পাদক কিরণ বলেছেন, "ক্রীড়ায় মেয়েদের অংশগ্রহন বাড়ানো এবং তাদের মানোন্নয়নে কাজ করবে নতুন কমিটি।" কিন্তু এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরাজিত প্রার্থী কামরুন নাহার ডানা, "ফোরাম নেতা বাবু সবাইকে ভয়-ভীতি দেখিয়ে আমার দিকে আসতে দেয়নি। যে কারণে আমরা পুরো প্যানেলও দিতে পারিনি। এই নির্বাচনে টাকার ছড়াছড়ি হয়েছে।" ফোরাম মানে জেলা ও বিভাগী ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ইউসুফ জামিল বাবুর বিরুদ্ধে ডানার এই অভিযোগ। তার কারণেই নাকি কার্যনির্বাহী কমিটির ২৯টি পদে প্রার্থী দিতে পারেনি ছবি-ডানা পরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১০ঘ.