২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র করেও শীর্ষে লিভারপুল

পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে গোলের দেখা পায়নি লিভারপুল, কিন্তু ওই ম্যাচটায় গোলশূন্য ড্র করেও ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে উঠে গেছে অলরেডরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 04:49 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

লন্ডন, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে গোলের দেখা পায়নি লিভারপুল, কিন্তু ওই ম্যাচটায় গোলশূন্য ড্র করেও ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে উঠে গেছে অলরেডরা। সোমবার নিজেদের মাঠ অ্যানফিল্ডে এই ম্যাচটা জিতলে নিকটতম প্রতিদ্বন্দ্বী চেলসির চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ ছিল রাফায়েল বেনিটেজের দলের। ড্র করায় এখন তারা এগিয়ে রইলো মাত্র ১ পয়েন্টে। ১৫ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৩৪, চেলসির ৩৩। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০২৫ ঘ.