২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাকে হারাতে ঘাম ঝরল আবাহনীর

দুর্ধর্ষ হয়ে ওঠা নিজাম মজুমদার হেরে গেলেন টিপুর ভাগ্যের কাছে। শাহাজউদ্দিন টিপু, সাফ গেমসে সোনা উপহার দেওয়া এই সুপার-সাব আবারো বদলি হয়ে নেমে নিরীহ এক হেডে পরাস্ত করেন নিজামকে। তারপর এমিলির পেনাল্টি গোলে ঢাকা আবাহনী ২-০ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান সংহত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- দুর্ধর্ষ হয়ে ওঠা নিজাম মজুমদার হেরে গেলেন টিপুর ভাগ্যের কাছে। শাহাজউদ্দিন টিপু, সাফ গেমসে সোনা উপহার দেওয়া এই সুপার-সাব আবারো বদলি হয়ে নেমে নিরীহ এক হেডে পরাস্ত করেন নিজামকে। তারপর এমিলির পেনাল্টি গোলে ঢাকা আবাহনী ২-০ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান সংহত করেছে। স্কোর-লাইন দেখে বোঝার উপায় নেই কতোটা বিপদে পড়েছিল আবাহনী এই ম্যাচে। অথচ প্রতিপক্ষ জরাজীর্ন মুক্তিযোদ্ধা। যাদের নিয়মিত প্র্যাকটিস হয় না, যারা পারিশ্রমিক না পাওয়ার প্রতিবাদে কালো ব্যান্ড পরে খেলতে নামে