ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাহনীর পর মোহামেডানকেও হারিয়ে দিল রহমতগঞ্জ। বৃহস্পতিবার বি. লিগের ম্যাচে ঢাকার ফুটবলের অন্যতম পরাশক্তি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে একমাত্র গোলে হারিয়েছে পুরনো ঢাকার এই ঐতিহ্যবাহী ক্লাব।
ম্যাচের ২৫ মিনিটে একমাত্র গোলটি করেছেন উগান্ডার স্ট্রাইকার ইদ্রিস কাসিরি।
এর আগে লিগের উদ্বোধনী ম্যাচে ঢাকা আবাহনীকেও হারিয়েছিল রহমতগঞ্জ। ৮ খেলায় চতুর্থ জয় পেয়ে রহমতগঞ্জ পয়েন্ট তালিকায়ও পেছনে ফেলেছে মোহামেডানকে। তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট, এক ম্যাচ কম খেলে মোহামেডানের ১২। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র, আর এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে আছে আবাহনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০৩৬ ঘ.
bdnews24