২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে ফেভারিটরা

কোনো অঘটন বা অপ্রত্যাশিত চমক নেই। প্রত্যাশিতভাবেই এক রাউন্ড হাতে রেখে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব বা শেষ ষোল নিশ্চিত করেছে ফেভারিট দলগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 09:41 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

লন্ডন, ২৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোনো অঘটন বা অপ্রত্যাশিত চমক নেই। প্রত্যাশিতভাবেই এক রাউন্ড হাতে রেখে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব বা শেষ ষোল নিশ্চিত করেছে ফেভারিট দলগুলো। 'এইচ' গ্র"পে আগের রাউন্ডেই শেষ ষোলতে উত্তরণ নিশ্চিত করেছিল জুভেন্টাস। মঙ্গলবার রাতে তাদের অনুসরণ করেছে রিয়াল মাদ্রিদ । অধিনায়ক রাউলের লক্ষ্যভেদে টুর্নামেন্টের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নরা ১-০ গোলে হারিয়েছে বেলারুশের বাটে বোরিসভকে। ৫ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৯ পয়েন্ট। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। গ্র"পের অন্য ম্যাচে জুভেন্টাস গোলশূন্য ড্র করেছে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গের সঙ্গে। জেনিত ও বাটের পয়েন্ট যথাক্রমে ৫ ও ২। ভিলারিয়ালের সঙ্গে গোলশূন্য ড্র করে 'ই' গ্র"প থেকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। ৮২ মিনিটে হোয়ান ক্যাপদেভিলা লালকার্ড দেখলেও ভিলারিয়ালের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানইউ'র সঙ্গী হতে সমস্যা হয়নি। দু দলেরই সংগ্রহ ৯ পয়েন্ট করে। গ্র"পের অন্য ম্যাচে স্কটল্যান্ডের সেল্টিককে ২-১ গোলে হারালেও কোনো লাভ হয়নি ডেনমার্কের আলবোর্গের। তাদের পয়েন্ট ৫, আর সেল্টিকের ২। 'এফ' গ্র"পে দারুণ জয় দিয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছে গেছে বায়ার্ন মিউনিখ ও লিওঁ। মিরোস্লাভ ক্লোসার দুটো এবং লুকা টনির এক গোলে বায়ার্ন ঘরের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রুমানিয়ার স্টুয়া বুখারেস্টকে। গ্র"পের অন্য ম্যাচে ফিওরেন্টিনাকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে লিওঁ। ৫ ম্যাচ থেকে বায়ার্ন ও লিওঁ দু দলেরই সংগ্রহ ১১ পয়েন্ট করে। ফিওরেন্টিনার ৩ ও স্টুয়ার পয়েন্ট ১। 'জি' গ্র"প থেকে শেষ ষোলতে পা রেখেছে আর্সেনাল ও পোর্তো। ৮৭ মিনিটে নিকোলাস বেন্ডনারের গোলে আর্সেনাল ১-০ ব্যবধানে হারিয়েছে ডায়নামো কিয়েভকে। ম্যাচের ভাগ্য গড়ে দেয়া গোলটির দু মিনিট পর রেফারিকে ধাক্কা মেরে লালকার্ড দেখেছেন ডায়নামোর মিডফিল্ডার ওলেক্সান্দ্র আলিয়েভ। গ্র"পের অন্য ম্যাচে লিসান্দ্রোর দু বারের লক্ষ্যভেদ তুরস্কের ফেনারবাচের বিপক্ষে ২-১ গোলের জয় এনে দিয়েছে পোর্তোকে। এই গ্র"পে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ২ পয়েন্ট কম নিয়ে তাদের ঠিক পেছনেই পোর্তোর অবস্থান। ডায়নামো (৫ পয়েন্ট) ও ফেনারবাচেকে (২ পয়েন্ট) তাই এক রাশ হতাশা নিয়ে এবারের মতো বিদায় নিতে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৩৪ঘ.