ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবা অলিম্পিয়াডে শেষটা ভালোই হয়েছে বাংলাদেশের। জার্মানির ড্রেসডেনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার শেষ রাউন্ডে সোমবার উন্মুক্ত বিভাগে থাইল্যান্ডকে ৪-০ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে টুর্নামেন্টের ৫৫তম বাছাই বাংলাদেশ দল ২৫.৫ পয়েন্ট নিয়ে শেষ পর্যন্ত পেয়েছে ৪৭তম স্থান।
তবে মেয়েদের বিভাগে শেষ রাউন্ডে লুক্সেমবার্গের কাছে ০.৫-৩.৫ পয়েন্টে হেরে গেছে বাংলাদেশ। ১৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশের মেয়েরা পেয়েছেন ৭৪তম স্থান।
৩১ পয়েন্ট এই টুর্নামেন্টের উন্মুক্ত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আর্মেনিয়া, আর সমান পয়েন্ট নিয়ে মেয়েদের বিভাগের শিরোপা জিতেছে জর্জিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২৫৫ ঘ.
bdnews24