ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ---- তোয়াতি ইউনেসের শেষমুহূর্তের গোলটি পয়েন্ট তালিকার শীর্ষে তুলে দিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্রকে। তাদের ২-১ গোলের এই জয়ে ব্রাদার্স বি. লিগে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদও পেয়েছে। সপ্তম ম্যাচ হারের পর তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে শেখ রাসেল ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে আসে ঢাকা আবাহনী।
কিন্তু ম্যাচ শেষে আক্ষেপ ঝরল ব্রাদার্স কোচ ওয়াসিম ইকবালের মুখে, "প্রথমার্ধের সুযোগগুলো কাজে লাগাতে পারলে এই ম্যাচে আমরাই জিততাম। সহজ সুযোগ নষ্ট করার পরিণতি ভোগ করতে হয়েছে ব্রাদার্সকে।" ১০ মিনিটের মাথায় দারুণ এক সুযোগ তৈরি করেছিলেন ঘানাইয়ান স্ট্রাইকার হেনরি, কিন্তু পেনাল্টি
bdnews24