ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- স্পন্সরের টাকা হাতে পেয়েও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের অনটন কাটেনি। বরং খেলোয়াড়দের মধ্যে এখন পারিশ্রমিক না পাওয়ার অসন্তোষ চরমে।
মৌসুমের শুরু থেকেই মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের এই দৈন্যদশা। একদা বাংলাদেশের সচ্ছল ফুটবল ক্লাবটি এবার কোনোরকমে দল গড়েছে কেবল বি. লিগে নিজেদের উপস্থিতি নিশ্চিত করার জন্য। এতে ফুটবলারদেরও বড় ভূমিকা আছে। তারা তাৎক্ষনিক প্রাপ্তির কথা ভুলে গিয়ে মাঠে মুক্তিযোদ্ধার অস্তিত্ব টিকিয়ে রাখতে উদ্যোগী হয়েছিলেন। কিন্তু বিনিময়ে এখন তারা ন্যূনতম পাওনাটুকুও পাচ্ছে না,
bdnews24