২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএ শ্যুটিংয়ে বাংলাদেশের আরো দুটো ব্রোঞ্জ জয়

এসএ শ্যুটিংয়ের দ্বিতীয় দিনে আর সোনার দেখা পায়নি বাংলাদেশ। পেয়েছে দুটো ব্রোঞ্জ পদক। সব মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ ২টি সোনা ও ৫টি ব্রোঞ্জ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 02:38 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- এসএ শ্যুটিংয়ের দ্বিতীয় দিনে আর সোনার দেখা পায়নি বাংলাদেশ। পেয়েছে দুটো ব্রোঞ্জ পদক। সব মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ ২টি সোনা ও ৫টি ব্রোঞ্জ। পুরুষ দলগতে ৫০ মি. রাইফেল প্রোন এবং ১০মি. এয়ার পিস্তল ইভেন্টে বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছে। ৫০ মি. রাইফেল প্রোনে বাংলাদেশ দলের প্রতিযোগীরা ছিলেন সাইফুল আলম রিংকি, আব্দুল্লাহেল বাকী ও রমজান আলী। এর আগে প্রথম দিনে দুটো সোনা ও ৩টি ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩৫ঘ.