ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- দু'পক্ষের কোচ-অধিনায়কের কথায় আবাহনী-মোহামেডান ম্যাচের উত্তাপ টের পাওয়া যাচ্ছে না। তাই সংবাদ সম্মেলনে সূত্রধরের ভূমিকায় অবতীর্ণ হয়ে আব্দুস সালাম মুর্শেদী চেষ্টা করলেন এটা-সেটা বলে প্রাক ম্যাচ উত্তেজনা সৃষ্টি করতে। বলেছেন নিজের খেলোয়াড়ী জীবনের অভিজ্ঞতার কথা এবং লিগের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ নিয়ে লিগ কমিটির চেয়ারম্যানের শিহরিত হওয়ার কথা। কিন্তু সবই হয়ে গেল কথার কথা, আবেগ-উত্তেজনাহীন হয়ে থাকলো আবাহনী-মোহামেডানের প্রাক ম্যাচ সম্মেলন।
আসলে দু'দল পাশপাশি বসে কথা বললে এরকম ম্যাড়ম্যাড়ে আবহাওয়াই বিরাজ করবে। তাই এটাকে খুব ধর্তব্যের মধ্যে নিলে নিশ্চিতভাবেই ধোঁকা খাবেন আপনি। কারণ মারামারি, রেষারেষি আর ঘটন-অঘটনে আবাহনী-মোহামেডান ম্যাচের তুলনা নেই এদেশে। প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে মোহামেডানের অধিনায়ক জুয়েল রানা বলেছেন, "সংবাদ সম্মেলনে আমরা যাই বলি, আবাহনী-মোহামেডান ম্যাচে সবসময়ই অন্যরকম উত্তেজনা অনুভব করি। মনে হয় এই ম্যাচ নিয়ে ২০ বছর আগে যেমনটি ছিল ৫০ বছর পরেও তেমন থাকবে।" তবে সমর্থকদের দাপাদাপিটা কমে গেছে। সেটা বাদ দিলে ক্লাব ফুটবলের চরম বৈরিতা নিয়ে আগামী সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হাজির হবে ঢাকা আবাহনী লিমিটেড ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকাল সাড়ে ৪টা থেকে এই ম্যাচ সরাসরি স
bdnews24