২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেহেরু কাপে হার দিয়ে শুরু প্রেসিডেন্ট একাদশের

নেহরু কাপ হকিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের দল প্রেসিডেন্ট একাদশের। বুধবার ভারতের গুরগাঁওয়ের নেহরু স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে তারা ১-৫ গোলে হেরে গেছে ভারত পেট্রোলিয়াম দলের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 03:33 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেহরু কাপ হকিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের দল প্রেসিডেন্ট একাদশের। বুধবার ভারতের গুরগাঁওয়ের নেহরু স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে তারা ১-৫ গোলে হেরে গেছে ভারত পেট্রোলিয়াম দলের কাছে। তিনগোলে পিছিয়ে পড়ার পর বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেছেন রিমন কুমার ঘোষ। ভারত পেট্রোলিয়ামের পক্ষে পুন্ডালিক আর তুষার দুটি করে গোল করেছেন আর অন্য গোলটি করেছেন অমর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১২১ ঘ.