২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আসছেন না ম্যারাডোনা

নাকচ হয়ে গেল ম্যারাডোনার ঢাকায় আসার সম্ভাবনা। ব্যস্ত সূচীর কারণেই এই ফুটবল কিংবদন্তীর আসা হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 04:36 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- নাকচ হয়ে গেল ম্যারাডোনার ঢাকায় আসার সম্ভাবনা। ব্যস্ত সূচীর কারণেই এই ফুটবল কিংবদন্তীর আসা হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ডিয়েগো ম্যারাডোনা ঢাকায় আসতে পারেন, এমন খবর চাওড় হয়ে গিয়েছিল ক্রীড়াঙ্গনে। কিন্তু সোমবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এই গুঞ্জন থামিয়ে দিয়ে বলেছেন, "তিনদিন আগে কলকাতার ওই এজেন্টের সাঙ্গে আমার কথা হয়েছে। ব্যস্ত সূচীর কারণে ম্যারাডোনা বাংলাদেশ সফরে যেতে পারবেন না বলে জানিয়েছে তারা।" '৮৬ বিশ্বকাপের আর্জেন্টাইন নায়ককে কলকাতায় আনার সূত্রধর হিসেবে কাজ করছে একটি এজেন্সি। তারাই সদ্য আর্জেন্টিনা ফুটবল দলের দায়িত্ব নেওয়া এই মহাতারকাকে ঢাকায় আনার ব্যাপারে প্রস্তাব দিয়েছিল। তার আসার সঙ্গে বড় অংকের অর্থের বিষয় জড়িত থাকলেও বাফুফে সভাপতি সেটা সংগ্রহের চিন্তা-ভাবনা শুরু করেছিলেন। কিন্তু কলকাতার এজেন্টের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। সর্বশেষ তারা জানিয়েছে ম্যারাডোনার ব্যস্ত সূচীর কথা। একটি ফুটবল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন করতে আগামী ৫ ডিসেম্বর ম্যারাডোনার কলকাতায় আসার কথা। ৬ ডিসেম্বরের এই অনুষ্ঠানের পরদিনই ফিরে যাবেন এই ফুটবল গ্রেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৩৫ঘ.