২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেনিস মাস্টার্স কাপের ফাইনালে ডেভিডেঙ্কো

টুর্নামেন্টের শুরু থেকেই টানা জয় পেয়ে আসছিলেন, কিন্তু যে ম্যাচটা জেতা অপরিহার্য ছিল সেখানে এসেই হোঁচট খেয়েছেন অ্যান্ডি মারে। টেনিস মাস্টার্স কাপের সেমিফাইনালে এই ব্রিটিশ তারকাকে হারিয়ে দিয়ে ফাইনালে উঠেছেন রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 11:40 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

সাংহাই, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টুর্নামেন্টের শুরু থেকেই টানা জয় পেয়ে আসছিলেন, কিন্তু যে ম্যাচটা জেতা অপরিহার্য ছিল সেখানে এসেই হোঁচট খেয়েছেন অ্যান্ডি মারে। টেনিস মাস্টার্স কাপের সেমিফাইনালে এই ব্রিটিশ তারকাকে হারিয়ে দিয়ে ফাইনালে উঠেছেন রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কো। রোববারের ফাইনালে তিনি মুখোমুখি হবেন বিশ্ব র‌্যাংকিংয়ের তিন নম্বরে থাকা নোভাক দিউকোভিচের। শনিবারের সেমিফাইনালে ক্লান্ত মারের বিপক্ষে ৭-৬, ৬-২ গেমে জিতেছেন ডেভিডেঙ্কো। আগের দিনই বিশ্বর‌্যাংকিংয়ের দুই নম্বরে থাকা রজার ফেদেরারের বিপক্ষে ক্লান্তিকর এক ম্যাচ জিতেছিলেন মারে, যদিও সেই ম্যাচ না জিতলেও সেমিফাইনালে উঠতেন তিনি। এর আগে প্রথম সেমিফাইনালে ফ্রান্সের জাইলস সাইমনকে ৪-৬, ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন দিউকোভিচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এমএম/১৭৩০ ঘ.