২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের আরেকটি হার, জিতেছে চেলসি ও লিভারপুল

দুঃসময় যেন কাটছেই না রিয়াল মাদ্রিদের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আগের সপ্তাহে যাদের ৬-০ গোলে হারিয়েছিল, সেই রিয়াল ভ্যালাদোলিদের কাছেই শনিবার ০-১ গোলে হেরে গেছে স্প্যানিশ প্রিমেরা লিগার গতবারের চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 08:57 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

মাদ্রিদ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুঃসময় যেন কাটছেই না রিয়াল মাদ্রিদের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আগের সপ্তাহে যাদের ৬-০ গোলে হারিয়েছিল, সেই রিয়াল ভ্যালাদোলিদের কাছেই শনিবার ০-১ গোলে হেরে গেছে স্প্যানিশ প্রিমেরা লিগার গতবারের চ্যাম্পিয়নরা। প্রিমেরা লিগায় এদিন হেরেছে আরেক বড় দল ভ্যালেন্সিয়াও, স্পোর্টিং গিজনের কাছে ২-৩ গোলে হেরে রিয়ালের মতোই সাময়িকভাবে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে তারা। ১১ ম্যাচে দুদলেরই সংগ্রহ ২৩ পয়েন্ট করে, ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা, আর ২৪ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনে ভিলা রিয়াল। হেরেছে ইংলিশ লিগের শিরোপাপ্রত্যাশী আর্সেনালও। শনিবার অ্যাস্টন ভিলার কাছে ০-২ গোলে লড়াই থেকে আরো একধাপ পিছিয়ে পড়েছে তারা। ক্রিস্টিয়ানো রোনালদোর দু গোলে স্টোক সিটিকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে তাদের টপকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১২ ম্যাচে রেড ডেভিলদের সংগ্রহ ২৪ পয়েন্ট, ১৩ ম্যাচে গানারদের ২৩। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা চেলসি আর লিভারপুল অবশ্য জিতেই চলেছে। শনিবার ডার্ক ক্যাউট আর স্টিভেন জেরার্ডের দেওয়া দুগোলে বোল্টন ওয়ান্ডারার্সকে হারিয়ে কিছুক্ষণের জন্য এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গিয়েছিল লিভারপুল। কিন্তু একটু পরেই আবার তাদের ধরে ফেলেছে চেলসি। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ব্লুজদের পক্ষে নিকোলাস আনেলকা দুটি গোল করেছেন আর অন্যটি করেছেন জোসে বসিংওয়া। ১৩ ম্যাচে দুদলেরই সংগ্রহ ৩২ পয়েন্ট, তবে গোল ব্যবধানে এগিয়ে আছে চেলসি। ইতালিয়ান সিরি-আ'র বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের অবস্থা অবশ্য মোটেই রিয়াল মাদ্রিদ বা ম্যানচেস্টার ইউনাইটেডের মতো নয়। শনিবার জ