২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের মিয়ানমার সফর শেষ

মিয়ানমার ২-১ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশ দলের গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপ শেষ করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2008, 04:26 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- মিয়ানমার ২-১ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশ দলের গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপ শেষ করে দিয়েছে। মিয়ানমারের সঙ্গে ড্র ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে বাংলাদেশ তাকিয়ে ছিল মিয়ানমার-ইন্দোনেশিয়া ম্যাচের দিকে। শনিবার এই ম্যাচে ইন্দোনেশিয়া ৩-০ গোলে জিতলে বাংলাদেশ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে পারতো। কিন্তু তা হয়নি, উল্টো মিয়ানমার ২-১ গোলে হারিয়েছে ইন্দোনেশিয়াকে। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে স্বাগতিকরা গ্র"প চ্যাম্পিয়ন হয়ে ওঠে সেমিফাইনালে। আর বাংলাদেশকে ২-০ গোলে হারানো ম্যাচের ৩ পয়েন্ট নিয়ে ইন্দোনেশিয়া গ্র"প রানার্স আপ হিসেবে সেমিফাইনালে। তাতে করে অপেক্ষা শেষ হয়েছে বাংলাদেশ দলের। গ্র"পের শেষ দল হয়ে তাদের দেশে ফিরতে হবে একটি ড্র ম্যাচের সান্ত্বনা সঙ্গী করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২১৫ঘ.