২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার বিপক্ষে বড় আশা করতে দিচ্ছে না ইনজুরি

মিয়ানমারের সঙ্গে ড্রয়ের সাহস দিয়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। তারা বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩ টায় গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপে দ্বিতীয় ম্যাচ খেলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2008, 04:48 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মিয়ানমারের সঙ্গে ড্রয়ের সাহস দিয়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। তারা বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩ টায় গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপে দ্বিতীয় ম্যাচ খেলবে। এই ম্যাচ জিতলে টুর্নামেন্টে সেমিফাইনালের রাস্তা খুলে যেতে পারে বাংলাদেশের। কিন্তু মিয়ানমার থেকে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার যে খবর পাঠিয়েছেন তাতে আশাবাদী হওয়ার সুযোগ কমে গেছে অনেকটাই। ইনজুরিতে পড়েছেন আরিফ, আরমান আজিজ ও এমিলি। বাংলাদেশ দলের কোচ শফিকুল ইসলাম মানিক বলেছেন, "সেমিফাইনালে ওঠার জন্য আমাদের জয় প্রয়োজন। কিন্তু আরিফ, আরমান আজিজ ও এমিলির ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। আরিফ ছাড়া বাকি দুজনের অবস্থার উন্নতি হচ্ছে।" এটা বোঝা যাচ্ছে তাদের জন্য কোচ শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। এর মধ্যেও কোচ ইতিবাচক ফুটবল খেলার প্রতিশ্র"তি দিলেও ইন্দোনেশিয়া সম্পর্কে তার কোনো ধারণা নেই, "ইন্দোনেশিয়া আমাদের খেলা দেখলেও তাদের খেলা দেখার সুযোগ পাইনি আমরা। তাছাড়া নিকট অতীতে তাদের সঙ্গে খেলার অভিজ্ঞতা নেই আমাদের।" গত বছর আগস্টে মারদেকা কাপে ইন্দোনেশিয়া ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশকে, যদিও সেই দলটিকে জাতীয় দল ছিল না, দু নম্বর দল। এ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল ইন্দোনেশিয়ার অফিসিয়াল ম্যাচ খেলেছে ৫টি, তাতে একটি জয়, তিনটি হার ও একটি ড্র-ই হচ্ছে সম্বল। ১৯৮৫ সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নিজেদের মাঠে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছিল ইন্দোনেশিয়াকে। সেই দল আর এই বাংলাদেশের মধ্যে যথেষ্ট ফারাক। এবারের দলকে দেখার পর ইন্দোনেশিয়ার কোচ বলেছেন, "আমরা তাদের খেলা দেখেছি, তারা খুব পরিশ্রম করে খেলে। কিন্তু ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার জন্যই খেলবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৪৫ঘ.