ঢাকা, ১২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম দক্ষিণ এশীয় জুনিয়র টেনিসের তৃতীয় দিনে জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ ৩-০ ব্যবধানে নেপালকে হারিয়েছে।
প্রথম এককে বাংলাদেশের ইউ স্যুয়ে স্যুয়ে ৬-১, ৬-১ গেমে নেপালের সন্দেশ সিংকে, দ্বিতীয় এককে মোফাজ্জল হোসেন ৬-০, ৬-০ গেমে সুভাষ রাজবাহাদুরকে হারানোর পর দ্বৈতে স্যুয়ে সুয়ে-মোফাজ্জল জুটি ৬-২, ৬-০ গেমে হারিয়ে দিয়েছে সন্দেশ-দিওয়াকার জুটিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১১১ঘ.
bdnews24