ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ফুটবলার তৈরির জন্য এখন টাকা লাগে। সেই অর্থের সন্ধানে নেমেছে বাফুফে নতুন কৌশলে, সারা দেশে কনর্সাট আয়োজন করে। করে ২ কোটি টাকার মতো তহবিল সংগ্রহ হবে বলে প্রত্যাশা করে বাফুফে ও অন্তর শো বিজ কোম্পানি !
যুব ফুটবল উন্নয়নের জন্য তহবিল সংগ্রহের এই উদ্যোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে অন্তর শো বিজ কোম্পানি। এই বাণিজিক প্রতিষ্ঠান সারা দেশে কনসার্ট আয়োজনের দায়িত্ব নিয়েছে। আগামী ২৭ নভেম্বর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে কনসার্ট আয়োজনের মধ্য দিয়ে তাহবিল সংগ্রহের কাজ শুরু হবে, চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। প্রত্যেক সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবারে হবে এই কনসার্ট। সোমাবর বাফুফে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী এই উদ্যোগকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন, "আমরা চেষ্টা করবো ৬৪ টা জেলাতে সফলভাবে কনর্সাট আয়োজন করতে। সবার সহযোগিতা পেলে আশাকরি ২ কোটি টাকার মতো তহবিল যোগাড় করা যাবে।" দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী লাভের ৬০ শতাংশ পাবে বাফুফে এবং বাকি ৪০ শতাংশ অন্তর শোবিজ।
তহবিল যেমনই হোক, তার পুরোটাই ব্যয় হবে যুব ফুটবল উন্নয়নে। এমন পরিকল্পনার কথা জানিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, "এখন অনূর্ধ্ব-১৮ নিয়ে আমরা কাজ করছি। ফুটবলে প্রতিভা বিকাশের কাজটা আমি অনূর্ধ্ব-১২ থেকে শুরু করতে চাই। তা করতে গেলে আমার অনেক অর্থের প্রয়োজন। এখনো সরকারের কাছে আমরা সেভাবে সাহায্য চাইনি, স্পন্সরের টাকা দিয়েই সব চলছে। কিন্তু যুব ফুটবল উন্নয়নের কাজটা ভালভাবে করার জন্য আমরা কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।"
কর্মকর্তাদের দীর্ঘ অযত
bdnews24