২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে জয় পেল মুক্তিযোদ্ধা

অবশেষে মুক্তিযোদ্ধা হেসেছে। এই হাসি জয়ের। একসময় যারা জয় ছাড়া অন্য কোনো বিকল্পের কথা ভাবতেই পারতো না সেই দলটি নিজেদের সপ্তম ম্যাচে এসে জয় পেয়েছে ১-০ গোলে রহমতগঞ্জকে হারিয়ে। আর এই জয় পয়েন্ট তালিকায় সর্বনিম্ন অবস্থান থেকে তাদের তুলে দিয়েছে একধাপ ওপরে, তাদের সংগ্রহ ৪ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অবশেষে মুক্তিযোদ্ধা হেসেছে। এই হাসি জয়ের। একসময় যারা জয় ছাড়া অন্য কোনো বিকল্পের কথা ভাবতেই পারতো না সেই দলটি নিজেদের সপ্তম ম্যাচে এসে জয় পেয়েছে ১-০ গোলে রহমতগঞ্জকে হারিয়ে। আর এই জয় পয়েন্ট তালিকায় সর্বনিম্ন অবস্থান থেকে তাদের তুলে দিয়েছে একধাপ ওপরে, তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। প্রতিপক্ষ রহমতগঞ্জের সংগ্রহ ৭ ম্যাচে ১০। এটাই বলে দিচ্ছে তারা শক্তিতে মুক্তিযোদ্ধার চেয়ে অনেক এগিয়ে। কিন্তু তার প্রকাশ ঘটেনি রহমহতগঞ্জের খেলায়। তাদের ভুলের সুযোগ নিয়ে শুরুর দিকে এগিয়ে গিয়ে মুক্তিযোদ্ধা পরের সময়টুকু রক্ষণাত্মক মেজাজে খেলে জয় ছিনিয়ে নিয়েছে। ৪ মিনিটে ভুলটা করেছে রহমতগঞ্জের ডিফেন্স ওয়ালিদকে মার্কিংয়ে না রেখে। এই সুযোগে সেন্টুর পাস আয়ত্তে নিয়ে আওলাদ প্লেসিং শটে গোলরক্ষক মোহাম্মদ আলীকে পরাস্ত করেছেন। গোলের পর পরই মুক্তিযোদ্ধা আস্তে আস্তে নীচে নামতে শুরু করে। দ্বিতীয়ার্ধে একেবারে ডিফেন্সিভ হয়ে সবাই মিলে আক্রমণ ঠেকানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। এর মধ্যেও রহমতগঞ্জের নাইজেরিয়ান ফেলিক্স ও রিপন গোলের সুযোগ তৈরি করে শেষপর্যন্ত ব্যর্থ হয়েছেন। এটাই মুক্তিযোদ্ধার ভাগ্য যে প্রায় পুরো ম্যাচে ডিফেন্সিভ খেলে গোলটি ধরে রাখতে পেরেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০২৫ঘ.