২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেলপিয়েরোর জোড়া গোলে ডুবলো রিয়াল, ড্র করেছে ম্যান ইউ-আর্সেনাল

ইনজুরি সময়ে কোচ ক্লদিও রেনিয়েরি যখন উঠিয়ে নিলেন তাকে, সান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের পুরো গ্যালারিই যেন দাঁড়িয়ে সম্মান দেখালো আলেসান্দ্র দেল পিয়েরোকে। প্রতিপক্ষের মাঠে এমন সম্মান পাওয়াটাই বলে দিচ্ছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের এই স্ট্রাইকারের কতোটা ভূমিকা ছিল ম্যাচে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 09:53 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

মাদ্রিদ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইনজুরি সময়ে কোচ ক্লদিও রেনিয়েরি যখন উঠিয়ে নিলেন তাকে, সান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের পুরো গ্যালারিই যেন দাঁড়িয়ে সম্মান দেখালো আলেসান্দ্র দেল পিয়েরোকে। প্রতিপক্ষের মাঠে এমন সম্মান পাওয়াটাই বলে দিচ্ছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের এই স্ট্রাইকারের কতোটা ভূমিকা ছিল ম্যাচে। বুধবার রাতের এই ম্যাচে দেলপিয়েরোর জোড়া গোলেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠে গেছে 'তুরিনের ওল্ডলেডি'রা, স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে তারা। রিয়ালের মতোই বুধবারের রাতটা খারাপ কেটেছে ইউরোপের 'বড়' দল ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল আর বায়ার্ন মিউনিখের। ড্র করেছে এই তিনদলই। সেল্টিকের বিপক্ষে প্রথমে গোল খেয়েও ৮৪ মিনিটে রায়ান গিগসের দেওয়া গোলে সমতা এনে একটি পয়েন্ট পেয়েছে গতবারের চ্যাম্পিয়নরা, ফিওরেন্টিনার বিপক্ষে বায়ার্নের ম্যাচটাও শেষ হয়েছে ১-১ গোলেরই সমতায়। এবং এই ম্যাচে আদ্রিয়ান মুটুর গোলে পিছিয়ে পড়া বায়ার্ন ড্র করতে পেরেছে ৭৮ মিনিটে টিম বরোভস্কির দেওয়া গোলে। আর দু সপ্তাহ আগে ইস্তাম্বুলে যাদের ৫-২ গোলে উড়িয়ে দিয়েছিল, এবার লন্ডনে নিজেদের মাঠে পেয়েও তাদের বিপক্ষে গোলের দেখাই পায়নি গানাররা। ড্র করেছে ভিলারিয়ালও, সুইডেনের এএবি অ্যালবোর্গের সঙ্গে এই স্প্যানিশ ক্লাবের ম্যাচটির স্কোরলাইন ২-২। দিনের অন্য তিন ম্যাচে জয় পেয়েছে এফসি পোর্তো, অলিম্পিক লিওঁ আর জেনিত সেন্টপিটার্সবুর্গ। কিয়েভের মাঠে ইনজুরি সময়ে লুকো গনজালেসের দেওয়া গোলের সুবাদে দিনামো কিয়েভকে নাটকীয়ভাবে ২-১ গোলে হারিয়েছে চ্যাম্পিয়নস লিগের সাবেক চ্যাম্পিয়ন পোর্তো, স্টুয়া বুখারেস্টের বিপক্ষে লিওঁ জিতেছে ২-০ গোলে আর বেইট বরিসভের বিপক্ষে গতবারের উয়েফা কাপ চ্যাম্পিয়ন জেনিতও জিতেছে একই ব্যবধানে। গ্র"প পর্বের দুটি করে ম্যাচ বাকি থাকতে এইচ গ্র"প থেকে জুভেন্টাসের শেষ ষোলোতে যাওয়াই কেবল নিশ্চিত হয়েছে এদিন। ৬ ম্যাচে ১০ পয়েন্ট তাদের, নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়ালের সংগ্রহ ৬। 'ই' গ্র"পে ম্যানচেস্টার ইউনাইটেড আর ভিলা রিয়াল দুদলেরই সংগ্রহ ৮ পয়েন্ট করে, 'এফ' গ্র"পে বায়ার্ন আর লিওঁরও তাই। 'জি' গ্র"পে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে লড়াইয়ে আছে পোর্তো (৬) আর দিনামোও (৫)। এক নজরে বুধবারের ম্যাচের ফল গ্র"প ই এএবি অ্যালবোর্গ ২ : ভিলা রিয়াল ২ সেল্টিক ১ : ম্যানচেস্টার ইউনাইটেড ১ গ্র"প এফ ফিওরেন্টিনা ১ : বায়ার্ন মিউনিখ ১ অলিম্পিক লিওঁ ২ : স্টুয়া বুখারেস্ট ০ গ্র"প জি আর্সেনাল ০ : ফেনেরবাচে ০ দিনামো কিয়েভ ১ : পোর্তো ২ গ্র"প এইচ বেইট বরিসভ ০ : জেনিত সেন্ট পিটার্সবুর্গ ২ রিয়াল মাদ্রিদ ০ : জুভেন্টাস ২ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫৩০ ঘ.