২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলকে হারিয়েছে মোহামেডান

বি. লিগের শিরোপা জয়ের লড়াইয়ে একটা বড় বাধা পেরিয়েছে ঢাকা মোহামেডান। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 03:12 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বি. লিগের শিরোপা জয়ের লড়াইয়ে একটা বড় বাধা পেরিয়েছে ঢাকা মোহামেডান। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ হারিয়েছে তারা। প্রথমার্ধের ৩৫ মিনিটে মোহাম্মদ রবিনের গোলে এগিয়ে যাওয়া মোহামেডানের পক্ষে দ্বিতীয় গোলটি করেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার বুকোলা ওলালেকান, দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই। দু গোলে পিছিয়ে পড়ার পর ৭৭ মিনিটে শেখ রাসেলের হয়ে একটি গোল শোধ করেছেন সদ্য জাতীয় দলে ফেরা আলফাজ আহমেদ। আগের ম্যাচেই ব্রাদার্সের সঙ্গে ড্র করা মোহামেডানের ৫ ম্যাচে এটি তৃতীয় জয়। ১১ পয়েন্ট নিয়ে আপাতত তারা তৃতীয় স্থানে। ৭ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে এবারের বি. লিগের শুরু থেকেই চমক দেখানো শেখ রাসেল আছে দ্বিতীয় স্থানে আর ৬ ম্যাচে তাদের চেয়ে এক পয়েন্ট বেশি পেয়ে শীর্ষে আছে ঢাকা আবাহনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১০২ ঘ.