২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করলো রিয়াল মাদ্রিদ

জিতলেই স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় যৌথভাবে শীর্ষে উঠে যেতে পারতো তারা, দাঁড়াতে পারতো চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পাশে। কিন্তু রোববার আলমেরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে সেই সুযোগ হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 09:41 AM

Updated : 26 Aug 2022, 02:37 PM

মাদ্রিদ/মিলান, ৩ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিতলেই স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় যৌথভাবে শীর্ষে উঠে যেতে পারতো তারা, দাঁড়াতে পারতো চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পাশে। কিন্তু রোববার আলমেরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে সেই সুযোগ হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ। তবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের মতো ভুল করেনি এসি মিলান। আত্মঘাতী গোলে নাপোলিকে ১-০ ব্যবধানে হারানোর সুবাদে ইতালিয়ান সিরি 'আ'র শীর্ষস্থান এখন এককভাবে তাদের দখলে। আগের রাউন্ডশেষেও শীর্ষে থাকা নাপোলির পরাজয় এবং আরেক ম্যাচে জেনোয়ার সঙ্গে উদিনেসের ২-২ গোলে ড্র মিলানকে পৌঁছে দিয়েছে সবার ওপরে। প্রথমে গোল পেলেও আলমেরিয়ার মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি রিয়াল মাদ্রিদ। ৩৮ মিনিটে গঞ্জালো হিগুয়েইনের ক্রস থেকে দারুণ এক ডাইভিং হেডে রিয়ালকে এগিয়ে দেন অধিনায়ক রাউল। কিন্তু শেষ বাঁশির মিনিট দশেক আগে গ্যাব্রিয়েল হাইঞ্জের ভুলে গোল হজম করতে হয়েছে স্প্যানিশ লিগের গত দু বারের চ্যাম্পিয়নদের। অ্যালবার্ট ক্রুসাতের ক্রস হাইঞ্জকে ফাঁকি দিয়ে এসেছিল পাবলো পিয়াত্তির কাছে। সুযোগটা কাজে লাগাতে ভুল হয়নি পিয়াত্তির। দারুণ এক ভলিতে রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে বোকা বানিয়ে ম্যাচে সমতা ফিরিয়ে এনেছেন তিনি। আর এই গোলেই নিশ্চিত হয়ে গেছে রিয়ালের দুই পয়েন্ট হারানো। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন তৃতীয়। ভ্যালেন্সিয়ার পয়েন্টও ২০, তবে রিয়ালের চেয়ে গোলগড়ে পিছিয়ে চতুর্থ স্থানে আছে তারা। ২২ পয়েন্ট পাওয়া বার্সেলোনা আছে শীর্ষে, এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ভিলারিয়াল। ভ্যালেন্সিয়ার মতো এই রাউন্ডে হার মেনেছে সেভিয়াও। ২-০ গোলে এগিয়ে গিয়েও তারা ২-৩ গোলে হেরে গেছে ভ্যালাদোলিদের কাছে। রেনাটো ও জেসাস নেভাসের লক্ষ্যভেদে ২৫ মিনিটের মধ্যে ২-০তে এগিয়ে যাওয়া সেভিয়ার পরাজয়ের একটা বড় কারণ লুই ফ্যাবিয়ানোর লালকার্ড। ৩৪ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্যাবিয়ানো বেরিয়ে যাওয়ার পর ১০ জন নিয়ে প্রতিপক্ষের মাঠে আর পেরে ওঠেনি সেভিয়া। বিরতির ঠিক আগে জোনাথন সেসমা এবং দ্বিতীয়ার্ধে উরুগুইয়ান মিডফিল্ডার ফ্যাবিয়ান ক্যানোব্বিওর জোড়া গোল দারুণ এক জয় এনে দিয়েছে স্বাগতিক ভ্যালাদোলিদকে। হেরে যাওয়ায় সেভিয়াকে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই থাকতে হচ্ছে। ইতালিতে পেনাল্টি নষ্ট করেও সৌভাগ্যপ্রসূত জয় পেয়েছে এসি মিলান। রেজ্জিনার বিপক্ষে ঠিক আগের ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক করে নাপোলিকে জয় এনে দিয়েছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার জার্মান ডেনিস। কিন্তু রোববার তিনিই পরিণত হয়েছেন খলনায়কে। রোনালদিনিয়োর ফ্রিকিক হেড করে বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল জড়িয়ে দিয়েছেন ডেনিস। আর সেই সুবাদে ঘরের মাঠ সানসিরোতে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে মিলান। অথচ ম্যাচের ভাগ্য গড়ে দেয়া গোলটির কিছুক্ষণ আগে মিলানকে হতাশায় পুড়িয়েছিল কাকার পেনাল্টি মিস। মিচেলে পাজিয়েনজার হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে ব্রাজিলিয়ান তারকার শট ঠেকিয়ে দিয়েছিলেন নাপোলি গোলরক্ষক জেন্নারো ইয়েজ্জো। বিরতির ঠিক আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ক্রিস্টিয়ানো ম্যা