২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পয়েন্টের মুখ দেখল মুক্তিযোদ্ধা

ষষ্ঠ ম্যাচে এসে পয়েন্টের মুখ দেখল মুক্তিযোদ্ধা। তার চেয়ে বড় খবর ব্রাদার্স ইউনিয়নকে তারা জয়বঞ্চিত করেছে ১-১ গোলে ম্যাচ শেষ করে। এর আগে যারা খুলনা আবাহনী, চট্টগ্রাম আবাহনীর মতো ছোট দলের কাছে হারে তারা কিনা শক্তিশালী ব্রাদার্সের সঙ্গে ড্র করে !

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 04:44 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ষষ্ঠ ম্যাচে এসে পয়েন্টের মুখ দেখল মুক্তিযোদ্ধা। তার চেয়ে বড় খবর ব্রাদার্স ইউনিয়নকে তারা জয়বঞ্চিত করেছে ১-১ গোলে ম্যাচ শেষ করে। এর আগে যারা খুলনা আবাহনী, চট্টগ্রাম আবাহনীর মতো ছোট দলের কাছে হারে তারা কিনা শক্তিশালী ব্রাদার্সের সঙ্গে ড্র করে ! রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই বিস্ময়ের জন্ম দিয়েছে ছন্নছাড়া মুক্তিযোদ্ধা। পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা দলটি অবশ্য এদিন ভাল লড়াই করেছে শক্তিশালী ব্রাদার্সের ুসঙ্গে। পুরো ম্যাচের আক্রমণ হিসেব করলে তারাই এগিয়ে থাকে। কারণ তাদের বেশিরভাগ আক্রমণই ব্রাদার্সের গোলে শটের মাধ্যমেই শেষ হয়েছে। এই হিসেবে কিন্তু পিছিয়ে থাকে ব্রাদার্স। তারপরও ম্যাচের ৫ মিনিটের মাথায় গোল হজম করে অন্যান্যদিনের মতো শংকা জাগিয়ে শুরু করেছিল মুক্তিযোদ্ধা। গোলের উৎস আব্দুল্লাহ পারভেজের দুর্দান্ত এক ফ্রি-কিক। তাতে জাহিদ হাসানের হেড ক্রসবারে লেগে ফিরে এলে ফিরতি বলে টোকা মেরে গোল করেছেন ব্রাদার্স অধিনায়ক মতিউর মুন্না। মাত্র চার মিনিটের ব্যবধানেই সেই গোল শোধ করে মুক্তিযোদ্ধা। শোধ করেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার রোকনুজ্জামান কাঞ্চন, তার দুর্দান্ত ফ্রি-কিকে পরাস্ত হয়েছেন ব্রাদার্সের গোলরক্ষক জিয়াউর রহমান। প্রথম ১০ মিনিটেই শেষ গোলের খেলা। তারপর ৮০ মিনিটের নিষ্ফলা লড়াইয়ের পর মুক্তিযোদ্ধা অবশেষে পয়েন্টের মুখ দেখেছে। ৬ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র এক পয়েন্ট এবং সমসংখ্যক ম্যাচে ব্রাদার্স ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৫০ঘ.