ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ---- বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহ আলম।
রোববার অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাচনে ২৪ সদস্যের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। ৪৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহ আলম। তার নিকটতম প্রতিদ্বন্ধী ফারুকুল ইসলাম (৩৩) হেরেছেন ১০ ভোটে। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মঞ্জুর হোসেন মোরশেদ ও মিলজার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২৩০ঘ.
bdnews24