২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারদেকার শিক্ষা কাজে লাগিয়ে এমিলি জেতালেন আবাহনীকে

বি. লিগে বিরতির কুপ্রভাব পড়েনি ঢাকা আবাহনীর খেলায়। বরং বিরতি যেন শানিত করে তুলেছে আবাহনীর তলোয়ারটিকে। তলোয়ারের নাম জাহিদ হাসান এমিলি, এই স্ট্রাইকারের দুই গোলে তারা ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। এই জয়ে ৫ ম্যাচে ঢাকা আবাহনীর সংগ্রহ বেড়ে হয়েছে ১২ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 04:17 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- বি. লিগে বিরতির কুপ্রভাব পড়েনি ঢাকা আবাহনীর খেলায়। বরং বিরতি যেন শানিত করে তুলেছে আবাহনীর তলোয়ারটিকে। তলোয়ারের নাম জাহিদ হাসান এমিলি, এই স্ট্রাইকারের দুই গোলে তারা ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। এই জয়ে ৫ ম্যাচে ঢাকা আবাহনীর সংগ্রহ বেড়ে হয়েছে ১২ পয়েন্ট। লিগে বিরতির মূল উপলক্ষটা ছিল মারদেকা কাপ। মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের পারফরম্যান্স তেমন বলার মতো কিছু না হলেও বেশ মাতামাতি হয়েছে এমিলিকে নিয়ে। দেশে ফিরে বাংলাদেশ দলের কোচ-কর্মকর্তারা আবাহনীর এই স্ট্রাইকারের সুনাম করেছেন। অথচ গোল করেছিলেন মাত্র একটি, কিন্তু বারবার তিনি ভয়ংকর হয়ে অবতীর্ণ হয়েছিলেন প্রতিপক্ষের ডিফেন্সে। ছোটখাটো ভুলে নাকি তার গোল বাড়েনি! ওই শিক্ষাই এখন কাজ দিচ্ছে ঘরোয়া লিগে। শুক্রবার চারটি সুযোগের দুটিই কাজে লাগিয়েছেন আবাহনীর এই তরুণ স্ট্রাইকার। ২৬ মিনিটে আক্রমণের উৎসও তিনি, মাঝমাঠ থেকে বলটা বাঁদিকে ঠেলে পৌছে গেছেন চট্টগ্রাম আবাহনীর গোলমুখে। ইতিমধ্যে মামুন বাঁদিক থেকে পাঠিয়েছেন ক্রস আর তাতে চমৎকার ডাইভিং হেড করে আবাহনীকে এগিয়ে দিয়েছেন এমিলি। মিনিট চারেক পরে এই তরুন স্ট্রাইকার করেছেন নিজের দ্বিতীয় গোল। কিন্তু নজরুলের ক্রসটি থেকে গোল হওয়ার কোনো কারণ ছিল না। হয়েছে কারণ যত বাজে ক্রস হয়েছে তত সুন্দর ভলি মেরেছেন এমিলি ডিবক্সের ওপর থেকে। এরপর হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন এমিলি। ৭০ মিনিটে আবুলের বানিয়ে দেওয়া বলে এমিলির হেড অবিশ্বাস্যভাবে ক্রসবার উঁচিয়ে যায়। এ নিয়ে লিগে তার গোল সংখ্যা বেড়ে হয়েছে ৪। এমিলির দুর্দান্ত পারফরম্যান্সের পাশে একেবারেই বেমানান ছিলেন দুই বিদেশী আওদু ইব্রাহিম ও এমেকা ক্রিস্টিয়ান। ইব্রাহিম যথারীতি ড্রিবল করে প্রতিপক্ষের পায়ে বল জমা দিয়েছেন আর এমেকার উপস্থিতি কেবলই সংখ্যাবৃদ্ধি হিসেবেই মনে হচ্ছিল। এই নাইজেরিয়ান মিডফিল্ডারকে দ্বিতীয়ার্ধে তুলে নিয়ে আবাহনী নামায় জাহিদ পারভেজ চৌধুরীকে। তাতে খেলায় গতি বাড়ে এবং ৮৫ মিনিটে নজরুলের মাইনাসটি প্লে