বুয়েনস এইরেস, ৩১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিটা এখনো হয়নি, কিন্তু কাজে নেমে পড়তে একটুও দেরি করতে চান না ডিয়েগো ম্যারাডোনা। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার আগেই তিনি পরিকল্পনা করতে শুরু করে দিয়েছেন আর্জেন্টিনার কোচ হিসেবে অভিষেকের দিনটাকে ঘিরে। আগামী ১৯ নভেম্বর স্কটল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই সম্ভবত অভিষেক হতে যাচ্ছে তার।
ওই ম্যাচের দল গড়ার আগে ইংল্যান্ডের পরিবেশে খেলার অভিজ্ঞতা আছে এমন খেলোয়াড়দের খেলা দেখতে আর তাদের সঙ্গে খানিকটা কথাও বলে নিতে চান এই আর্জেন্টাইন গ্রেট। ম্যানচেস্টার ইউনাইটেডের কার্লোস তেভেজ আর লিভারপুলের হাভিয়ের মাসচেরানোর সঙ্গে কথা বলতে এ সপ্তাহের শেষেই ইংল্যান্ডে যাচ্ছেন তিনি।
"যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজ শুরু করে দিতে হবে। স্কটল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য সেরা দল নিয়েই নামতে চাই আমরা"
bdnews24