২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতেই মিলানে যাচ্ছেন বেকহাম

এখন আর এটা গুঞ্জন নয়, সত্যিই। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ছেড়ে তাদের আকাশের সবচেয়ে বড় তারকা ডেভিড বেকহাম চলে যাচ্ছেন এসি মিলানে, এমন একটা খবর বাতাসে ভাসছিল কদিন ধরেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 10:15 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

মিলান, ৩১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এখন আর এটা গুঞ্জন নয়, সত্যিই। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ছেড়ে তাদের আকাশের সবচেয়ে বড় তারকা ডেভিড বেকহাম চলে যাচ্ছেন এসি মিলানে, এমন একটা খবর বাতাসে ভাসছিল কদিন ধরেই। বৃহস্পতিবার ইতালিয়ান ওই ক্লাবটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সাবেক ইংল্যান্ড অধিনায়কের আইনজীবীদের সঙ্গে তাদের চুক্তি হয়ে গেছে, আগামী জানুয়ারিতে মিলানে যোগ দিচ্ছেন বেকহাম। অবশ্য পুরোপুরি মিলানের হয়ে যাচ্ছেন না বেকহাম, ইতালিতে তিনি যাচ্ছেন ধারে খেলতে। চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে মার্চে এমএলএস-এর নতুন মৌসুমের শুরুতেই আবার তিনি লসঅ্যাঞ্জেলসে ফিরবেন বলে মনে করা হচ্ছে। স্কাই টেলিভিশনকে দেওয়া প্রতিক্রিয়ায় মিলানের স্পোর্টিং ডিরেক্টর উমবার্তো গ্যানডিনিও বলেছেন সে রকম কথাই, "এমএলএস-এ ফিরে যেতে ও (বেকহাম) প্রতিশ্র"তিবদ্ধ, আর আমার মনে হয় ও সেটাই করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬০৫ঘ.