বুয়েনস এইরেস, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আনুষ্ঠানিক ঘোষণাটা এখনো বাকি, তবে এখন বলেই দেওয়া যায় আর্জেন্টিনা জাতীয় দলের নতুন কোচের নাম। আর্জেন্টাইন ফুটবলের প্রতীক, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে ওই পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সভাপতি হুলিও গ্রন্ডোনা, ম্যারাডোনা তাতে সম্মতিও জানিয়েছেন। চুক্তির খুঁটি-নাটি কিছু বিষয় চূড়ান্ত করার পর শীগগীরই আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে ঘোষণাটা।
ম্যারাডোনা একা নন অবশ্য, তার সঙ্গে সহযোগী হিসেবে থাকছেন তার নেতৃত্বে ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের কোচ কার্লোস বিলার্দো। মঙ্গলবার গ্রন্ডোনার অফিসে তার সঙ্গে বৈঠকে বসেছিলেন এই দুজন, সেখানে তাদেরকে আর্জেন্টিনার কোচিংয়ের দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দিয়েছেন গ্রন্ডোনা। প্রস্তাব অনুযায়ী ম্যারাডোনাই হবেন কোচ, আর বিলার্দোর পদ হবে 'জেনারেল ডিরেক্টর'।
এএফএর ওয়েবসাইটে যদিও বলা হয়েছে আগামী ৪ নভেম্বর নির্বাহী কমিটির এক সভাশেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে 'জাতীয় দলের নতুন টেকনিক্যাল স্টাফদের নাম'
bdnews24