মাদ্রিদ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিপক্ষ তৃতীয় বিভাগের দল বেনিডর্ম, টানা তিন ম্যাচে গোলবন্যা বইয়ে দেওয়া বার্সেলোনার কোচ পেপ গার্ডিওলা তাই নামিয়েছিলেন এক রকম রিজার্ভ দল। তাতে কোনো অসুবিধা হয়নি, তরুণ স্ট্রাইকার বোইয়ান ক্রকিচের দেওয়া একমাত্র গোলে কিংস কাপের ম্যাচটি ঠিকই জিতেছে বার্সা।
কিংস কাপে সবচেয়ে বেশি ২৪বার শিরোপাজয়ী ক্যাটালানরা এদিন মাঠে নেমেছিল লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভির মতো খেলোয়াড়দের দলের বাইরে রেখে। প্রথমার্ধে তাদের কোনো রকমে ঠেকিয়ে রাখলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই একমাত্র গোলটি পেয়ে গেছে তারা। বৃষ্টিভেজা মাঠে ১৮ বছর বয়সী ক্রকিচ লক্ষ্যভেদ করেছেন ৫৪ মিনিটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯০৫ ঘ.
bdnews24