২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁতার ফেডারেশনে জায়গা পেলেন না অরুন নন্দী

বিখ্যাত সাঁতারু অরুন নন্দী জায়গা পেলেন না বাংলাদেশ সাঁতার ফেডারেশনের কার্যনির্বাহী কমিটিতে। চারটি সহ-সভাপতি ও দুটি যুগ্ম সম্পাদক পদে সোমবার প্রত্যক্ষ ভোটাভুটি হয়েছে। তাতে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করে হেরে গেছেন অরুন নন্দী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বিখ্যাত সাঁতারু অরুন নন্দী জায়গা পেলেন না বাংলাদেশ সাঁতার ফেডারেশনের কার্যনির্বাহী কমিটিতে। চারটি সহ-সভাপতি ও দুটি যুগ্ম সম্পাদক পদে সোমবার প্রত্যক্ষ ভোটাভুটি হয়েছে। তাতে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করে হেরে গেছেন অরুন নন্দী। আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং ১৬ টি সদস্য পদ। সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনের মতোই তারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার প্রত্যক্ষ ভোটাভুটিতে ২৫ সদস্যের কমিটি পুরো হয়েছে। চারটি সহ-সভাপতি পদের জন্য ভোটাভুটির মাধ্যমে পাঁচজন থেকে নির্বাচিত হয়েছেন চারজন--- মজিবর রহমান, মোহাম্মদ সোলায়মান, হাকিউল ইসলাম ও সৈয়দ এমরানুর রেজা চৌধুরী। নির্বাচিত হতে পারেননি বিখ্যাত সাঁতারু অরুন নন্দী। দুই যুগ্ম সম্পাদকের জন্য চারজন প্রতিদ্বন্ধিতা করে নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন খসরু ও পেটি অফিসার গোলাম মোস্তফা (অব.)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১৫ঘ.