২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সতর্ক করে দেয়া হলো মানিককে

বিদেশী ফুটবলার নিষিদ্ধ করার প্রস্তাব দিতে গিয়ে সতর্কিত হয়েছেন শফিকুল ইসলাম মানিক। গত ২৩ অক্টোবর মারদেকা কাপ উত্তর সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই কোচ হঠাৎ করে বাংলাদেশে বিদেশী ফুটবলার নিষিদ্ধ করার প্রস্তাব দেন। এ কারণে দেশে স্ট্রাইকার উঠে আসছে না বলে মত দেন তিনি। এ খবর শুনেই ভীষণ ক্ষীপ্ত হয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কারণ তিনি বোঝেন ঘরোয়া ফুটবলে বিদেশী নিষিদ্ধ করে আধুনিক ফুটবল বিশ্বের সঙ্গে তাল মেলানো যায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- বিদেশী ফুটবলার নিষিদ্ধ করার প্রস্তাব দিতে গিয়ে সতর্কিত হয়েছেন শফিকুল ইসলাম মানিক। গত ২৩ অক্টোবর মারদেকা কাপ উত্তর সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই কোচ হঠাৎ করে বাংলাদেশে বিদেশী ফুটবলার নিষিদ্ধ করার প্রস্তাব দেন। এ কারণে দেশে স্ট্রাইকার উঠে আসছে না বলে মত দেন তিনি। এ খবর শুনেই ভীষণ ক্ষীপ্ত হয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কারণ তিনি বোঝেন ঘরোয়া ফুটবলে বিদেশী নিষিদ্ধ করে আধুনিক ফুটবল বিশ্বের সঙ্গে তাল মেলানো যায় না। বাংলাদেশের কোচের এই মতামত নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। তারপর তাকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি বাদল রায়। তিনি বলেছেন, "বিদেশী ফুটলারের বিষয়টি বাফুফের নীতির ব্যাপার। এটা কোচের বিষয় নয়। তাই এব্যাপারে কোনো বক্তব্য না দেওয়ার জন্য বলা হয়েছে তাকে। এছড়াও মিডিয়ার সামনে তাকে সতর্কতার সঙ্গে মন্তব্য করতে বলা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০০ঘ.